Brendon Taylor (ব্রেন্ডন টেলর), দীর্ঘ ৪ বছর পর ফিরলেন জিম্বাবোয়ের জাতীয় টিমে।।।ব্রেন্ডন টেলর, নাম টি ক্রিকেটের ইতিহাসে অনেক পুরোনো হলেও গোটা বিশ্ব তাকে আবার নতুন করে চিনছে আর জানছে। ব্রেন্ডন টেলর একজন জিম্বাবোয়ের ক্রিকেটার। অনেক ক্রিকেট বিজ্ঞদের মতে ব্রেন্ডন টেলর হলো জিম্বাবোয়ের সব থেকে শ্রেষ্ঠ প্লেয়ার।
আজকে তাকে নিয়েই আমাদের প্রতিবেদন।হঠাৎ ব্রেন্ডন টেলর এর নাম টি সমগ্র ক্রিকেট বিশ্ব আবার শুনতে শুরু করেছে যেটা বছর চারেক আগে বন্ধ হয়ে গেছিলো। কারণ সবাই ধরেই নিয়েছিল ব্রেন্ডন টেলর ক্রিকেট কে বিদায় জানিয়ে তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন।
তার পরিচিতি==আসুন তার ক্রিকেট ক্যারিয়ারের আগে তাকে নিয়ে আগে আমরা একটু জেনে নি। ব্রেন্ডন টেলর, তার জন্ম জিম্বাবোয়ের হারারে তে হয়। ১৯৮৬ সালের ফেব্রুয়ারীর ৬ তারিখে সে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভালোবাসা, তাকে একজন অভিজ্ঞ ক্রিকেটার তৈরী করে তোলেন। তিনি প্রথম জাতীয় দলে সুযোগ পান ২০ই এপ্রিল ২০০৪ সালে।তার পর থেকেই তিনি নিয়মিত জিম্বাবোয়ের জাতীয় টিমের প্রতিনিয়ত খেলোয়াড় হয়ে ওঠেন।
আসতে আসতে তিনি নিজেকে নিজের ব্যাটিং এর জন্য সমগ্র ক্রিকেট বিশ্ব তে নিজের পরিচিতি গড়ে তোলেন। তার ব্যাটিং এ মুগ্ধ ছিল একসময় গোটা ক্রিকেট মহল। জিম্বাবোয়ের অন্য প্লেয়ার রা তাকে পরিত্রাতা হিসাবে ভাবতেন। নিজের ব্যাটিং দক্ষতায় এতটাই নিপুন হয়ে ওঠেন যে জিম্বাবোয়ের ক্রিকেট বোর্ড তাকে জিম্বাবোয়ের জাতীয় টিমের ক্যাপ্টেন করতে বাধ্য হন।
তিনি নিজের ব্যাটিং এর দক্ষতায় নিজে হাতে একের পর এক ম্যাচ জিতিয়েছেন। তিনি একাধারে ছিলেন উইকেট রক্ষক। তিনি বেশিরভাগ সময় অর্থাৎ বরাবর ই জিম্বাবোয়ের জাতীয় টিমের হয়ে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতেন। তিনি খুব সুন্দর উইকেট রক্ষক ও ছিলেন। তিনি নিজের টিমের স্বার্থে মাঝে মাঝে বলিং ও করতেন। এবং তিনি প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ উইকেট ও নিয়েছেন যাতে খেলার মোড় পাল্টে গেছে।
তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে প্রচুর ফ্রাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছেন। তিনি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন।
তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলেছেন/ তিনি পাকিস্তান প্রিমিয়ার খেলেছেন। তিনি শ্রীলংকা প্রিমিয়ার লীগ থেকেছেন। তিনি নিউজিল্যান্ড প্রিমিয়ার লীগ খেলেছেন। তিনি ইংল্যান্ড প্রিমিয়ার লীগ খেলেছেন এমন কি তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও যুক্ত ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ এর টিমের সাথে।দীর্ঘ ৪ বছর পর তিনি আবার জাতীয় দলে ফিরে আসেন। এখন তার বয়স ৩৯ বছর। এখনো এই বয়সে তার ব্যাটিং দেখলে পূর্বের ঝলক মনে পরে। তিনি দীর্ঘ ৪ বছর পর ব্যান কাটিয়ে আবার জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচ খেললেন। বিপক্ষ টিম ছিল নিউজিল্যান্ড। তিনি আপাতত টেস্ট ম্যাচ দিয়ে তার আবার ক্রিকেট ক্যারিয়ারের জার্নি শুরু করলেন। এবার দেখা যাক তিনি কতদিন আমাদের কে তার এই সুন্দর ক্রিকেট কৌশল কে উপহার দিতে পারেন। আমরা তার কাছ থেকে আরো সুন্দর ক্রিকেট দেখতে চাই।।।
