know more
Aston villa vs roma (অ্যাস্টন ভিলা বনাম রোমা) খেলার বিশ্লেষণ।।

প্রাক মরসুম প্রীতি ম্যাচে সিরিয়া এ দল রোমার বিরুদ্ধে ৪-০ গোলে জয় লাভ করে ইপিএলের টিম অ্যাস্টন ভিলা!


⚽ অ্যাস্টন ভিলা এবং এএস রোমা একটি উত্তেজনাপূর্ণ প্রাক মরসুম প্রীতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল
খেলাটি অনুষ্ঠিত হয়েছিল!
প্যালেট-ট্র্যাক বেসকট স্টেডিয়াম, যেটি অবস্থিত ইংল্যান্ডের ওয়ালসাল শহরে!

চূড়ান্ত ফলাফল: ম্যাচটি ৪-০ গোলে জয়লাভ করেছিল অ্যাস্টন ভিলা এদিন দুটি দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। এবং আক্রমাত্মক ফুটবল খেলার ফলে উভয় দলের রক্ষণে ত্রুটিগুলি চোখে পড়ে।

এদিন অ্যাস্টন ভিলার প্রধান প্রশিক্ষক ইউনাই এমেরি ৪-২-৩-১ ফরমেশনে
তাদের দলকে সাজিয়েছিলেন!

অন্যদিকে এএস রোমার প্রশিক্ষক জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি তার দলকে ৩-৪-২-১ ফরমেশনে মাঠে নামান!

উভয় দলের প্রথম একাদশ অ্যাস্টন ভিলা: গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: লিওন বোগার্ড, এজরি কনসা, টাইরন মিংস, ইয়ান মাটসেন

মিডফিল্ডার: বাউবাকার কামারা, ইউরি টাইলেম্যান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জ্যাকব রামসে, লিওন বেইলি

ফরোয়ার্ড: অলি ওয়াটকিন্স

এএস রোমা: গোলকিপার- মাইল সোভিলার

ডিফেন্ডার: মের্ট জেকি চেলিক, জিয়ানলুকা মানচিনি, ই. এন'ডিকা, অ্যাঞ্জেলিনো

মিডফিল্ডার/উইংব্যাক: ওয়েসলি, কোনে, নীল এল আয়নাউই, স্টিফান এল শারাউই (অধিনায়ক)

ফরোয়ার্ড: টমাসো বালদানজি, ইভান ফার্গুসন

অ্যাস্টনভিলার পারফরমেন্স

সমগ্র ম্যাচ জুড়ি অ্যাস্টনভিলা দাপটে ফুটবল খেলে ৯০ মিনিটে তারা আটটি গোলমুখী শট নেন যার মধ্যে চারটি লক্ষে রাখতে সক্ষম হয়।

বল পজিশন এবং পাশের নিরিখে কিছুটা পিছিয়ে ছিল অ্যাস্টনভিলা।

এবং গোলগুলি তুলে নিতে সক্ষম ছিলেন তাদের স্ট্রাইকাররা!

গোলদাতা: ১৫ মিনিটে প্রথম গোলটি করেন তাদের স্ট্রাইকার এমিলিয়ানো বুয়েন্দিয়া!

অসামান্য একটি ফ্রি কিক থেকে গোলটি করেন তিনি!
অ্যাস্টন ভিলার হয়ে ১৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জ্যাকব রামসে!

প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে দারুন ফিনিশ করেন তিনি!

তৃতীয় গোলটি করেন অলি ওয়াটকিন্স ৪০ মিনিটে বুয়েন্দিয়ার ক্রস থেকে হেডারে!

চতুর্থ গোলটি করেন ডোনিয়েল ম্যালেন ৮৫ মিনিটে দ্বিতীয়ার্ধের শেষের দিকে শক্তিশালী অ্যাঙ্গেল স্ট্রাইক থেকে!

এএস রোমার পারফরম্যান্স

এএস রোমা সমগ্র ম্যাচ জুড়ে পজিশনিং ফুটবল খেলে এবং সমগ্র ম্যাচ জুড়ে ৩৮৭ টা পাশ খেলে এবং পাঁচটি গোল মুখী শর্ট করে স্ট্রাইকাররা যার মধ্যে একটি মাত্র শট লক্ষ্যে রাখতে সক্ষম হয় তাদের স্ট্রাইকাররা ফলস্বরূপ ৪-০ গলে হারতে হয় তাদেরকে!

যদিও এটা একটি প্রাক মরসুম প্রীতি ম্যাচ তবুও রোমার কোচ জিয়ান পিয়েরো কিছুটা চিন্তিত তার ডিফেন্স এবং স্ট্রাইকারদের গোল না পাওয়া নিয়ে!

আমরা আশা রাখি রোমা তাদের পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে। এবং অ্যাস্টনভিলার এই ৪-০ গোলে জয়লাভ করা থেকে এটাই বোঝা যায় তাদের প্রাক মরসুম প্রস্তুতি খুব সুন্দর ভাবেই চলছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *