ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান ম্যাচ বিশ্লেষণ।
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের মধ্যে ৩ টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ এর সিরিজ শুরু হয়েছে। যার মধ্যে আজ প্রথম ম্যাচ এর বিশ্লেষণ নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন।
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের মধ্যে আজ প্রথম ওয়ান ডে ম্যাচ অনিষ্ঠিত হলো ওয়েস্ট ইন্ডিসের ত্রিনিদাদের টারওবা স্টেডিয়াম এ। এখানে হোস্ট কান্ট্রি হল ওয়েস্ট ইন্ডিজ। খেলা টি শুরু হয়েছিল ভারতীয় সময় রাত ১১:৩০ মিনিটে। দারুন একটা ক্রিকেট ম্যাচ আমরা উপভোগ করলাম। তো আসুন পুরো খেলা টাতে কি হয়েছে আমরা সম্পূর্ণ জেনে নি এই প্রতিবেদন এ।।
ম্যাচের সম্পূর্ণ বিবরণ ===
ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ আর পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের মধ্যে টস হলে, সেই টস যেতে পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান। তিনি টস জিতে বল করার সিদ্ধান্ত নেন। খেলার নিয়ম অনুসারে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার রা প্রথমে ব্যাট করতে নামে।।
প্রথম ইনিংস এর সম্পূর্ণ স্কোরবোর্ড ==
প্রথমে ওপেন করতে নামেন ব্রেন্ডন কিং এবং ইভিন লুইস।
ব্রেন্ডন কিং মাত্র ৫ বলে ৪ রানের একটা ছোট্ট ইনিংস খেলে আউট হয়ে যান। পাকিস্তানের হয়ে প্রথম উইকেট টি নেন শাহীন আফ্রিদি।
ব্রেন্ডন কিং ৪ (৫)
ইভিন লুইস ৬০ (৬২)
কিচি কার্তি ৩০ (৩৯)
শাই হোপ ৫৫ (৭৭)
সার্ফয়েন রাদারফোর্ড ১০ (১৯)
রস্টন চেস ৫৩ (৫৪)
রোমারিও শেফার্ড ৪ (১০)
গুদাকেশ মতি ৩১ (১৮)
শ্যামার জোসেফ ৮ (৮)
জায়ডেন সিলস ১ (৩)
যেদিয়া ব্লেড ০ (১)
পাকিস্তানের হয়েছে এই ম্যাচে সর্বোচ্চ উইকেট তুলে নেন শাহীন আফ্রিদি। তিনি মোট ৮ ওভার বল করেন এবং ৫১ রানে ৪ টি মহামূল্য বান উইকেট তুলে নেন।
আর নাসিম শাহ ৩ টি উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে তারা ১০ উইকেট হারিয়ে ২৮০ রান করে। পাকিস্তান কে জিততে গেলে ২৮১ রান করতে হবে। জবাবে পাকিস্তান ২৮১ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন। তাঁদের হয়ে ওপেনিং করেন, সাইম আয়ুব এবং আব্দুল্লাহ শাফিক।
দ্বিতীয় ইনিংসের সম্পূর্ণ স্কোরবোর্ড ===
সাইম আয়ুব ৫ (১২)
আব্দুল্লাহ শাফিক ২৯ (৩৩)
বাবর আজম ৪৭ (৬৪)
মোহাম্মদ রিজওয়ান ৫৩ (৬৯)
সালমান আঘা ২৩ (২৬)
হাসান নাওয়াজ ৬৩ (৫৪)
হুসেন তালাত ৪১ (৩৭)
জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৮. ৫ ওভারেই ২৮৪ রান করে তাঁদের লক্ষ্যে পৌঁছে যান এবং ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ টি তারা জিতে নেন।
ম্যাচের সেরা হন পাকিস্তানের হাসান নাওয়াজ। একটা দারুন ইনিংস তিনি খেললেন দেশের হয়ে। আর ২ টো ম্যাচ বাকি, দেখা যাক ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার রা ঘুরে দাঁড়াতে পারে কিনা। তবে ক্রিকেট মহলে একটা দারুন ম্যাচ উপহার দিলো ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। আশা করি পরের ম্যাচ টাও আরো দারুন হবে।
