know more
*রোমাঞ্চকর ম্যাচে জয় পেল পর্তুগাল*

⚽ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে হাঙ্গেরি এর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সামনে এই ম্যাচে নতুন রেকর্ড গড়ার সুযোগ ছিল। এই ম্যাচে তিনি দুটি গোল করলে ওয়ার্ল্ড কাপ

কোয়ালিফাইং রাউন্ডে সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন কিন্তু তিনি একটি মাত্র গোল করেন ফলে এই মুহূর্তে তিনি যৌথ সর্বোচ্চ গোলদাতা।পর্তুগালের হয়ে শেষ ১২ ম্যাচের প্রতি ম্যাচেই রোনাল্ডো গোল করেন।

এই মুহূর্তে পর্তুগাল দুই ম্যাচ এর দুটোতেই জয় লাভ করে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ এর শীর্ষে অবস্থান করছে। পর্তুগাল দলের ভারসাম্য দেখে আসন্ন ওয়ার্ল্ড কাপে যে পর্তুগাল দল অন্যতম দাবিদার সেটা ভাল মতই বোঝা যায়।

⚽ ম্যাচের প্রতিপক্ষ -
হাঙ্গেরি vs পর্তুগাল
⚽ ম্যাচের ফলাফল -
হাঙ্গেরি (২)-(৩) পর্তুগাল
⚽ ম্যাচের স্থান - পুস্কাস এরিনা।
⚽ ম্যাচের গোল স্কোরার -
ক্রিস্টিয়ানো রোনাল্ডো ( পর্তুগাল, একটি)
জোয়াও কান্সেলো ( পর্তুগাল, একটি)
বার্নেডো সিলভা ( পর্তুগাল, একটি)
বি. ভার্গা ( পর্তুগাল, একটি)

⚽ গুরুত্বপূর্ণ পরিসংখ্যান -

পর্তুগাল -
মোট শট - ১৫
টার্গেটে শট - ৭
বল পজেশন - ৭০%
মোট পাস - ৬৯৭

হাঙ্গেরি -
মোট শট - ৫
টার্গেটে শট - ২
বল পজেশন - ৩০%
মোট পাস - ৩১৩

⚽ প্রথম একাদশ -

পর্তুগাল -
দিয়েগো কস্তা, নুনো মেন্দেস, রুবেন দিয়াস, আর নেভেস, জোয়াও কেন্সেলো, জে নেভেস, ভিটিনহা, পেদ্রো নেটো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নেডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো
⚽ কোচ - রবার্তো মার্টিনেজ
⚽ ফরমেশন - ৪-২-৩-১

হাঙ্গেরি -
বি তথ, এল নেগো, অরবান, এ জালাই, এম কার্কেজ, বি বলা, এ তথ, ডি জোবোসলাই, সি স্টাইলস, নেগি, বি. ভার্গা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *