know more
কিলিয়ান এমবাপে এবং ব্র্যাডলি বারকোলার গোলে আইসল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ফ্রান্স।।।

২০২৬ ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে গ্রুপ( D) এর ম্যাচে গতকাল রাত ১২:১৫ থেকে পরস্পরের মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আইসল্যান্ড । ম্যাচটি ফ্রান্স ২-১ গোলে জয় পায়।

ফ্রান্স এখনো পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে যেখানে তারা ২টি ম্যাচেই জয় পেয়েছে, ফ্রান্স ২ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিল এর প্রথম স্থানে আছে।

অন্যেদিকে আইসল্যান্ড এদিন ফ্রান্স এর সাথে হেরে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিল এর দ্বিতীয় স্থানে আছে।

ম্যাচের ফলাফল

ফ্রান্স(২)-(১) আইসল্যান্ড

প্রথম একাদশ

ফ্রান্স

মাইগনান
কৌন্ডে
কোনাতে
উপামেকেন
হেরনান্ডেজ
চওমেনি
কোণে
বারকোলা
ওলিশে
থুরাম

কোচ- দিদিয়ের ডেসচ্ছামপ্স

ফরমেশন- ৪-২-৩-১

আইসল্যান্ড

ওলাফশণ
M.E এল্লের্টশণ
গ্রেটার্সশন
ইঙ্গাসন
পেলাশণ
অ্যান্ডার্সন
পোর্টাস্টাইনসসন
জোহানেশণ
হারাল্ডশণ
গুদজনসেন
গুলোজনসেন

কোচ- অর্নার গুন্নালাউগেশণ

ফরমেশন- ৫-৩-২

খেলার পরিসংখ্যান

ফ্রান্স-

বল পজেশন - ৬৪%
মোট পাস সংখ্যা-৬২৩
মোট শট -২০
টার্গেটে শট -৮

আইসল্যান্ড

বল পজেশন - ৩৬%
মোট পাস সংখ্যা-৩৬৬
মোট শট -৭
টার্গেটে শট -২

গোল স্কোরার

আইসল্যান্ড

২১ মিনিটের মাথায় ফ্রান্স এর প্লেয়ার মাইকেল ওলিশের ভুল পাশের মাধ্যমে আইসল্যান্ড তাঁদের প্রথম গোলটি পেয়ে যায়। গোলটি করেন আন্দ্রে লুকাস গুদজনসেন।

ফ্রান্স

প্রথম অর্ধ শেষ হওয়ার আগে মার্কাস থুরাম কে বক্সের মধ্যে ফাউল করে বসেন আইসল্যান্ড এর এক প্লেয়ার, এই ফাউল এর সুবাদে পেনাল্টি পায় ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরানো কিলিয়ান মবাপে।

৬২ মিনিটে দলের হয়ে জয় সূচক গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। মবাপে এর বাড়ানো বল থেকে গোলটি করেন তিনি।

৬৮ মিনিটে চওমেনিকে বেপরোয়া ফাউল করার জন্য রেড কার্ড দেখান রেফারি। এর পর পুরো ম্যাচ তাদেরকে ১০জনে খেলতে হয়।

এই খেলার ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন কিলিয়ান মবাপে!

ফ্রান্স এর পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর আজির্বাইজান এর সাথে। ম্যাচটি শুরু হবে ভারতীয় রাত ১২:১৫ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *