আজ অনুষ্ঠিত হয়ে গেলো অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ। যেটা অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার cairns এর কাজালিস স্টেডিয়াম এ। ভারতীয় সময় সকাল ১০ টা থেকে শুরু হয়েছে তাঁদের মধ্যে ম্যাচ।
অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমা টস করতে গেলেন। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ টস যেতেন এবং প্রথম এ বলিং করার সিদ্ধান্ত নেন। এই নিয়ে টানা ২১ টি টস জিতলেন মিচেল মার্শ। এই ম্যাচের স্ট্যান্ডিং আমপিয়ার হলেন ক্রিস গাফানি এবং স্যাম নগজস্কি। ম্যাচের তৃতীয় এমপিয়ায় ছিলেন রিচার্ড illingworth এবং ম্যাচ রেফারি ছিলেন andy pycroft.
অস্ট্রেলিয়া টসে জিতে বলিং নেওয়ার কারণে সাউথ আফ্রিকার প্লেয়ার রা প্রথমে ব্যাটে আসেন। ওপেন করতে নামেন তাঁদের উইকেট রক্ষক রায়েন রিকেল্টন এবং এইডেন মার্করাম।
শুরুতে তারা দুজন অসাধারণ ব্যাটিং করতে থাকেন। প্রথম উইকেটে তারা পার্টনারশীপ করেন ৯২ রান। প্রথম উইকেটের পতন ঘটায় অস্ট্রেলিয়ার পার্ট টাইম বোলার ট্রাভিস হেড। এইডেন মার্করাম দারুন ব্যাটিং করেন। ৮২ রানের দারুন একটা ইনিংস খেলেন তিনি।
মিডল অর্ডারে তাঁদের ক্যাপ্টেন টেম্বা বাভুমা এবং ম্যাথেউ breetzke দারুন ইনিংস খেললেন। তাঁদের মধ্যেও ৯২ রানের পার্টনারশীপ হয়। ২ উইকেট পরে যাওয়ার পরে ম্যাচের হাল ধরেন তারা। ম্যাথেউ করেন ৫৭ এবং বাভুমা করেন ৬৫. শেষের দিকে মুল্ডার ৩১ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন।
তার সুবাদে সাউথ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান বোর্ডে তোলেন। একটা ফাইটিং দেওয়ার মতো রান তারা করলেন এবার দেখা যাক অস্ট্রেলিয়া ঘরের মাঠে সেই রান চেস করতে পারে কিনা।।
সাউথ আফ্রিকার ব্যাটিং স্কোরকার্ড ===
এইডেন মার্করাম ৮২(৮১)
রায়েন রিকেল্টন ৩৩(৪৩)
টেম্বা বাভুমা ৬৫(৭৪)
ম্যাথেউ ৫৭(৫৬)
ত্রিস্টান স্ট্যাবস ০(২)
দেওয়াল্ড ব্রেভিস ৬(২)
মুল্ডার ৩১(২৬)
কেশব মহারাজ ১৩(১২)
সুব্রয়েন ১(২)
নান্দ্রে বার্গার ১(২)
টোটাল = ২৯৬/৮ - ৫০ ওভার।।।
অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে তাঁদের সব থেকে ভালো বল করেছে তাঁদের পার্ট টাইম স্পিনার ট্রাভিস হেড। তিনি একাই নিলেন ৪ টি উইকেট। অন্যান্য সব বোলার দের এই ম্যাচের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
অস্ট্রেলিয়ার বলিং স্পেল===
যশ হাজেলউড = ৮/১/৩৬/০
বেন দ্বারশুইস = ৯/০/৫৩/২
নাথান এলিস = ১০/০/৫৪/০
আরণ হারডি = ২/০/২০/০
ট্রাভিস হেড = ৯/০/৫৭/৪
অ্যাডাম জাম্পা = ১০/০/৫৮/১
মারনাস লেবুসেন = ২/০/১৪/০
অতিরিক্ত = ৭ রান।।
দেখা যাক এই পিচে ২৯৭ রানের লক্ষ্য নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়া টিম পূরণ করতে পারেন কিনা।২৯৭ রানের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন অস্ট্রেলিয়ার বা হাঁতি ব্যাটার ট্রেভিশ হেড এবং তাঁদের ক্যাপ্টেন মিচেল মার্শ।
খেলার শুরু তেই তারা তাঁদের স্বভাব ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। প্রথম উইকেটেই তারা পার্টনারশীপ করেন ৬০ রান। খুব তাড়াতাড়ি তারা এই রান করে ফেলেন। মাত্র ৭ ওভারে।তারপর প্রথম উইকেটের পতন ঘটে, আউট হন ট্রেভিশ হেড, আর আউট টি করেন সাউথ আফ্রিকার বোলার সুব্রয়েন।
এর পর বল করতে আসেন সাউথ আফ্রিকার এই মুহূর্তে সব থেকে সেরা স্পিনার কেশব মহারাজ। তিনি ফটাফট ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং এ পুরো ধস নামিয়ে দেন।তারপর ক্যাপ্টেন মিচেল মার্শ একাই একটু লড়লেন, তিনি একাই করলেন ৯৬ বলে ৮৮ রানের ইনিংস। আর কোনো ব্যাটার তেমন কোনো রান করতে পারেন নি। দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার কে কত রান করলো।
অস্ট্রেলিয়ার ব্যাটিং স্কোর কার্ড ====
মিচেল মার্শ ৮৮(৯৬)
ট্রাভিস হেড ২৭(২৪)
মারনাস লেবুসেন ১(৬)
ক্যামেরণ গ্রীন ৩(৮)
যশ ইংলিশ ০(১)
এলেক্স ক্যারি ৪(১০)
আরোন হারডি ৪(১০)
বেন দ্বারশুইস ৩৩(৫২)
নাথান এলিস ১৪(২০)
অ্যাডাম জাম্পা ১১(১৮)
যশ হাজেলউড ১(১)
টোটাল ১৯৮/১০ ৪০.৫ ওভার।
সাউথ আফ্রিকার বলিং স্পেল ===
নান্দ্রে বার্গার = ৮/১/৫৪/২
লুঙ্গি এনগিডি = ৪.৫/০/২৮/২
সুব্রয়েন = ১০/০/৪৬/১
কেশব মহারাজ = ১০/১/৩৩/৫
এইডেন মার্করাম = ৮/০/৩৫/০
কেশব মহারাজ এই ম্যাচের man of the match award পান তার অসাধারণ বলিং এর জন্য। সাউথ আফ্রিকা এই ম্যাচ ৯৮ রান জিতে ৩ সিরিজের প্রথম টা জিতে অনেকটা এগিয়ে থাকলেন। এবার দেখার পরের ম্যাচের অস্ট্রেলিয়া comback করতে পারে কিনা।।।।।।
