*রিয়াল মাদ্রিদ এ জাবি আল্যান্সো যুগের সূচনা*⚽
কার্লো আনচেলত্তি এর সময় পেরিয়ে ভালো খারাপ সময় কাটিয়ে উঠে জাবি আল্যান্সো যুগ শুরু হতে চলেছে। ক্লাব ওয়ার্ল্ড কাপে নতুন টিম কে হাতে কোচ জাভি যতটা পেরেছেন নতুন স্টাইলে দলকে অভ্যস্ত করতে চেয়েছেন, কিছুটা সাফল্য পেলেও PSG এর বিরুদ্ধে বাজে ভাবে হেরে যায় লস ব্ল্যানকোসরা।
সেই হার কাটিয়ে উঠে নতুন পদ্ধতিতে দলকে সাজিয়ে তোলেন কোচ এবং প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচ বড় ব্যবধানে জয়ী হন। ⚽ নতুন মরশুমে প্রতিযোগীতামূলক ম্যাচে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ওসাসুনা এর বিরুদ্ধে খেলতে নামছে ২০ শে আগস্ট ভারতীয় সময় রাত ১২.৩০ থেকে। খেলাটি অনুষ্ঠিত হবে এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে।
⚽ কোচ জাবি দায়িত্ব নেওয়ার পরে বলেন যে, রিয়াল মাদ্রিদ ট্রফি জেতার পাশাপাশি ভালো ফুটবল উপহার দেবে, সমর্থকরা আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকে তাকিয়ে আছেন।
⚽ রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল কে করেন সেটা আজকে দেখার বিষয়। চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা প্রথম ম্যাচে জয় লাভ করেছে তাই রিয়াল মাদ্রিদের কাছে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া ছাড়া উপায় নেই।
⚽ ওসাসুনা তার প্রতিপক্ষের মত শক্তিশালী না হলেও ব্ল্যান্সড দল। আর প্রথম ম্যাচ সর্বদা কঠিন হয় তাই লস ব্ল্যাংকস দের সাবধানে খেলতে হবে।
