ঘরের মাঠে হারলো ম্যানচেস্টার সিটি ⚽
ইংলিশ প্রিমিয়ার লিগ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটসপার এর কাছে হেরে গেল পেপ গোয়ার্দিওলা এর দল।
⚽ ম্যাচের ফলাফল - ম্যানচেস্টার সিটি (০)-(২) টটেনহ্যাম হটসপার ⚽
খেলার মাঠ - এটিহাদ স্টেডিয়াম ⚽
প্রথম একাদশ =
ম্যানচেস্টার সিটি -জে. ট্রাফোর্ড, লিউইস, স্টোনস্, রুবেন ডিয়াস, আর. নৌরি, গঞ্জালেস, বব, চেরকি, টি. রেইন্ডার্স, ও. মার্মৌস, এর্লিং হাল্যান্ড ⚽ ফরমেশন - ৪-১-৪-১⚽ কোচ - পেপ গার্দিওলা।
টটেনহ্যাম হটসপার -জনসন, রিচার্লিয়াসন, কুদুস, বেণ্টাকুর, জোয়াও পালিনহা, পি .এম. সার, ডি স্পেন্স, মার্কো ভ্যান ডে ভ্যান, রোমেরো, পি. পরো, ভিকারিও ⚽ফরমেশন - ৪-৩-৩⚽ কোচ - টি. ফ্রাঙ্ক
⚽ পরিসংখ্যান -ম্যানচেস্টার সিটি -শট - ১০ টার্গেটে শট - ৪বল পজেশন - ৬১%মোট পাস - ৫০৩টটেনহ্যাম হটসপার - শট - ১২টার্গেটে শট - ৫বল পজেশন - ৩৯%মোট পাস - ৩২৪⚽ ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে গিয়ে টটেনহ্যাম হটসপার ভালো ফুটবল খেলেছে। তাদের টিম বেশ কমপেক্ট ফুটবল খেলে এবং জয় ছিনিয়ে নেয়। বলের দখল ম্যানচেস্টার সিটির কাছে থাকলেও তারা গোল করতে পারেনি। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এরলিং হালান্ড বেশ কয়েকটি সুযোগ পান কিন্তু তিনি সেগুলি গলে পরিবর্তন করতে ব্যর্থ হন। এছাড়াও মারমৌশ অনেকগুলি গোল স্কোরিং সুযোগ পেলেও টটেনহ্যাম হটসপার এর গোলরক্ষক ভিকারিও তার নিজস্ব দক্ষতায় সবগুলি আটকে দেয়। ⚽ এই ম্যাচের দুই গোলদাতা হলেন - বি. জনসন এবং জোয়াও পলিনহা।⚽ দুই ম্যাচ খেলে টটেনহ্যাম হটসপার এর পয়েন্ট ছয় এবং ম্যানচেস্টার সিটি এর পয়েন্ট তিন। এই মুহূর্তে লীগ শীর্ষে রয়েছে টটেনহ্যাম হটসপার।
