know more
পুনরায় ডুরান্ড চ্যাম্পিয়ন “নর্থইস্ট ইউনাইটেড এফসি”।।।

২০২৫-২৬ ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে পুনরায় খেতাব ধরে রাখলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি।

*চূড়ান্ত ফলাফল*=

*ডায়মন্ড হারবার এফসি (১)-(৬) নর্থ ইস্ট ইউনাইটেড এফসি*সেকেন্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ গোলে জয় পায় ডায়মন্ড হারবারে এফসি এবং এই জয়ের সুবাদে তারা ফাইনালে পৌঁছে যায়।

অন্যদিকে সেকেন্ড সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি শীলং লাজং এর বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর এক মাত্র ১-০ গোলে জয় পায় তারা এবং এই জয়ের সুবাদে ফাইনালে তারা ফাইনালে পৌঁছান। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং এই ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি ৬-১ গোলে ডায়মন্ড হারবার এফসি কে হারিয়ে তৃতীয়বারের জন্য ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো!

*প্রথম একাদশ*= *ডায়মন্ড হারবার এফসি* মিরশাদ, কর্তাজার, অজিত কে, রবি, রুয়াটাকিমা, লিয়ান্সঙ্গা, পল, স্যামুয়েল, জবি, গিরিক,লুকা মাঝসেন,*কোচ-* কিবু ভিকুন ফরমেশন- ৪-৩-৩*

নর্থইস্ট ইউনাইটেড এফসি* = গুরমিত, জোবাকো,আসের,রেডিম,সামতে,মায়াকানান, চিমা,থোই,আজারেই,আনডি,পার্থিব*কোচ-* জুয়ান পেদ্র বেনালিফরমেশন-৪-২-১-৩*

ম্যাচের প্রথম অর্ধ*= এদিন নর্থইস্ট ইউনাইটেড এফসি প্রথম থেকেই ভালো ফুটবল খেলতে শুরু করে এবং ক্রমশ ডায়মন্ড হারবারের ডিফেন্স এর উপরে চাপ সৃষ্টি করতে থাকে, এমন সময় ডায়মন্ড হারবারের গোলকিপার মিরশাদের একটি ভুল থেকে গোল করে দিয়ে চলে যান নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার আসের আক্তার, এই গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড এফসি অন্যেদিকে ডায়মন্ড হারবার এফসি কিছু অ্যাটাক করলেও নর্থইস্ট ইউনাইটেডের অটোসাটো ডিফেন্স এর কাছে তারা বারবার আটকে যায় এবং প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে কাউন্টার অ্যাটাকে এসে নর্থইস্ট ইউনাইটেডএর হয়ে দ্বিতীয় গোলটি করেন পার্থিব গুগুই দারুন একটি কার্লারে মাধ্যমে গোলটি করেন তিনি এবং প্রথম অর্ধেই তারা ২-০ গোলে এগিয়ে যায়।

*দ্বিতীয় অর্ধে*= দ্বিতীয় অর্ধ শুরু হবার ৫ মিনিট পরই নর্থইস্ট ইউনাইটেড তাদের তৃতীয় গোলটি পেয়ে যায় থোই সিং এর সুন্দর একটি গোল থেকে এবং এরপরও বেশ কিছু অ্যাটাক করে নর্থইস্ট ইউনাইটেড আলাদিন আজেরেই এর সূত্র ধরে কিন্তু লক্ষে রাখতে না পাড়ার জন্য গোল পাইনা তাঁদের মরক্কান এই স্ট্রাইকার, এর কিছুক্ষন পর ডায়মন্ড হারবার এফসি সুন্দর একটি অ্যাটাক তুলে আনে যেখান থেকে তারা কর্নার পায় এবং এই কর্ণের থেকে ভেসে আসা বলে হেড করেন জবি জাস্টিন এবং এই বলটি তাঁদের স্ট্রাইকার মাঝসেনের গায়ে লেগে গোলে ঢুকে যায় এই গোলের সুবাদে ব্যবধান কমে ডায়মন্ড হারবার এবং এরপর বেশ কিছু সুন্দর অ্যাটাক তুলে আনে তারা কিন্তু নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্স এর কাছে তারা বার বার আটকে যেতে থাকে এবং এর পর থেকে ডায়মন্ড হারবার এফসি আর খেলার মধ্যে ফিরতে পারিনি।

৮১ মিনিটের মাথায় নর্থইস্টের হয়ে চতুর্থ গোলটি করেন পরিবর্ত হিসেবে আসা যাইরো আলাদিন আজেরেইয়ের দারুন একটি ক্রস থেকে ! ৮৬ মিনিটের মাথায় নর্থইষ্ট হয়ে পঞ্চম গোলটি করে আনডি নিখুঁত একটি প্লেসিং এর মাধ্যমে এবং পেনাল্টি থেকে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন আলাদিন আজেরেইয়!

*ম্যাচের পরিসংখ্যান* =

*ডায়মন্ড হারবার এফসি* বল পজেশন - ৪৯মোট শট - ৯টার্গেটে শট -৫ *নর্থইস্ট ইউনাইটেড এফসি* বল পজেশন - ৫১মোট শট - ১৭টার্গেটে শট-১২

*প্রাইস ডিস্ট্রিবিউশন*=

গোল্ডেন গ্লাভস- নর্থইস্ট ইউনাইটেড এর গোলরক্ষক গুরুমিত সিং গোল্ডেন বল - নর্থইস্ট ইউনাইটেড এর স্ট্রাইকার আলাদিন আজেরেই গোল্ডেন বুট - নর্থইস্ট ইউনাইটেডে এর স্ট্রাইকার আলাদিন আজেরেই।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *