*বায়ার্ন ঝড়ে টটেনহ্যাম এর নৌকাডুবি*
⚽আসন্ন ২০২৫-২৬ মরসুমের জন্য সকল দলগুলি নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলে তৈরি হয়ে নিচ্ছে। প্রাক মরসুম ফ্রেন্ডলি ম্যাচ খেলার ধারা বজায় রেখে বুন্দেসলিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ এর দুই স্বনামধন্য ফুটবল ক্লাব যথাক্রমে বায়ার্ন মিউনিখ ও টটেনহ্যাম হটসপার মেয়েদের মধ্যে একটি ম্যাচ খেলে এবং এই ম্যাচ খেলার মাধ্যমে তারা আসন্ন মরশুমে কতটা তৈরি সেটা দেখে নেয়।
⚽ *ম্যাচের ফলাফল* - বায়ার্ন মিউনিখ(৪) - (০)
টটেনহ্যাম হটসপার ভিন্সেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ চার গোল দিয়ে এই ম্যাচে নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করে। অপরদিকে টি ফ্রাঙ্ক তার নিজের দলের থেকে যেরকম আশা করেছিলেন, দল সেই রকম আশানুরূপ ফলাফল করতে পারেনি।
⚽ এই ম্যাচে বায়ার্ন মিউনিখ ও টটেনহ্যাম হটস্পার দুই দলই ৪-২-৩-১ ছকে দল সাজান।
⚽ *প্রথম একাদশ* - বায়ার্ন মিউনিখ - ম্যানুয়াল ন্যুয়ার, কিমিচ, লুইস ডিয়াস, উপামেকানো, জে. টা, স্ট্যানিসিচ, হ্যারি কেন, কিন্সলে কোমান, ওলিসে, গোরেটস্কা, কে. লাইমার
টটেনহ্যাম হটস্পার - রিচারলিসন, বি জনসন, সার, কুদুস, পালিনহা, বেন্টানকুর, স্পেন্স, ভেন্ডেভেন, সি রোমেরো, পি পররো, জি ভিক্যারিও।⚽
*বায়ার্ন মিউনিখ* - সমগ্র ম্যাচে বায়ার্ন মিউনিখ ২৬ টি শর্ট নেয়।তার মধ্যে আটটি শর্ট টার্গেটে থাকে। সারা ম্যাচে বায়ার্ন মিউনিখ ৪৮২ টি পাস খেলে এবং তাদের বল পজেশন ছিল ৫৮ শতাংশ। সমগ্র ম্যাচে বায়ান মিউনিখ ছটি কর্নার পায়। ⚽
*গোলদাতা* - ম্যাচের চারটি গোল-ই বায়ার্ন মিউনিখের খেলোয়াররা করেন - হ্যারি কেন, কিনস্লে কোম্যান একটি করে গোল করেন এবং পরিবর্তন হিসেবে নামা দুই খেলোয়াড় কার্ল ও কুসি আসারে একটি করে গোল করে।
বায়ান মিউনিখ দলে আজ গোলকিপার ম্যানুয়াল ন্যুয়ার বাদে সকলেই পরিবর্তিত হন।⚽ *টটেনহ্যাম হটস্পার* - সমগ্র ম্যাচে টটেনহ্যাম ৬ টি শর্ট নিয়েছে এর মধ্যে তিনটি শর্ট গোলমুখী ছিল। সমগ্র ম্যাচে টটেনহ্যাম ৩৫১ টি পাস খেলে ও টটেনহ্যাম সমগ্র ম্যাচে তিনটি কর্নার পায়।⚽
বায়ান মিউনিখ ও টটেনহ্যাম হটস্পার এর মধ্যে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী বায়ান মিউনিখ চারটিতে জয় লাভ করেছে এবং টটেনহ্যাম হটস্পার একটিতে জয়লাভ করেছে।*⚽ এই ম্যাচে লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখ - এ সদ্য যুক্ত হওয়া লুইস দিয়াজের উপর সকলের নজর ছিল। এই ম্যাচে তিনি খুব ভালো ভাবে নিজেকে মেলে ধরতে পেরেছেন।⚽⚽ যদিও এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ তথাপি টটেনহ্যাম হটস্পারের এই হতাশাজনক ফলাফল এর ফলে আসন্ন ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কোচ 'টি ফ্রাঙ্ক' অল্প হলেও চিন্তামগ্ন থাকবেন।
