প্রো কাবাডি লীগ (PKL) এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে। প্রথম খেলায় মুখোমুখি হলো তেলেগু টাইটান্স এবং তামিল থালাইভাস। দুটো টিম ই অসাধারণ খেলেছে। আসুন প্রথম খেলার বিশ্লেষণ জেনে নি এই প্রতিবেদন থেকে।।
Pkl ১২ এডিশনের প্রথম খেলায় পরস্পর পরস্পরের মুখোমুখি হলো তামিল থালাইভাস এবং তেলেগু টাইটান্স। তামিল থালাইভাস এর টিমের দুই মেন রেডার হলেন অর্জুন দেশওয়াল এবং পাওয়ান শেয়াওয়াত। আর তেলেগু টাইটান্স টিমের মেন দুটো রেডার হলো বিজয় মালিক আর ভারত।
প্রথম দিকে ভালোই খেলছিল তেলেগু টাইটান্স। পাওয়ান সেরাওয়াত কে প্রথম অর্ধে একটাও পয়েন্ট নিতে দেয়নি। তাকে ৪ বার আউট করেছিল। ভরত আর বিজয় মালিক ভালো শুরু করেছিল। ওদিকে তামিলের হয়ে একাই প্রথম অর্ধে ভালো খেললো অর্জুন দেশওয়াল।
প্রথম অর্ধ শেষ হলো তেলেগু টাইটান্স ১৩ আর তামিল থালাইভাস ১৪ পয়েন্টস এ।শুরু হলো দ্বিতীয় অর্ধ। দ্বিতীয় অর্ধে পাওয়ান সেরাওয়াত ফিরলো তার সেরা স্বভাব ভঙ্গিমায়। প্রথম অর্ধে একটাও পয়েন্ট না পাওয়া পাওয়ান দ্বিতীয় অর্ধে একাই খেললেন। একাই নিলেন ৯ পয়েন্টস।
একাই দ্বিতীয় অর্ধে সেরা খেলে ম্যাচ জেতালেন। শেষ রেডে ২ পয়েন্ট নিয়ে হারা ম্যাচ জিতিয়ে দিলেন। প্রথম খেলার ফলাফল== তেলেগু টাইটান্স ৩৫ আর তামিল থালাইভাস ৩৮. প্রথম ম্যাচেই দুরন্ত জয় দিয়ে শুরু করলো পাওয়ান সেরাওয়াতের টিম। দেখা যাক এবার তারা কতদূর যেতে পারে।।।।
