know more
“Dewald Brevis”- খেললেন এক অবিস্বরণীয় T20 ইনিংস।

আজ ১২ই আগস্ট ( মঙ্গলবার ) অনুষ্ঠিত হলো সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া এর মধ্যে তাঁদের দ্বিতীয় T20 ম্যাচ। যেটা অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়া র ডারউইন স্টেডিয়াম এ।

অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেন তাঁদের ক্যাপ্টেন মিচেল মার্চ। সেই সুবাদে যথারীতি সাউথ আফ্রিকার প্লেয়ার রা ব্যাট করতে নামেন।

প্রথম ইনিংস এর বিশ্লেষণ===

প্রথমে ওপেনিং এ আসেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম আর তাঁদের উইকেট রক্ষক রায়েন রিকেলটন।। ওপেনিং জুটি খুব একটা বেশি কিছু করতে পারলেন না। ক্যাপ্টেন এইডেন মার্করাম ফিরলেন ১৩ বলে ১৮ রান করে ম্যাক্সওয়েল এর বলে আর রায়েন রিকেল্টন ফিরলেন ১০ বলে ১৪ রান করে dwarsuis এর বলে।।

যখন সাউথ আফ্রিকা টিম ২ উইকেট হারিয়ে বেসামাল অবস্থা তখন ব্যাটে নামলো দেওয়াল্ড ব্রাভিস। যাকে A B DEVILLIERS এর উত্তরসূরী বলে মনে করে গোটা বিশ্ব।। ব্রাভিস এর খেলার ধরণ, স্বভাব ভঙ্গি, স্টাইল, সব ABD এর মতো।।।

তিনি একাই খেলা তাকে শেষ পর্যন্ত টানলেন। দ্বিতীয় ফাস্টেস্ট T20 সেঞ্চুরি করলেন তিনি। মাত্র ২২ বছর বয়সে এই কৃতিত্ব স্থাপন করলেন তিনি। মাত্র ৪১ বলে ১০০ করে সমগ্র ক্রিকেট বিশ্ব কে একটা অসামান্য ইনিংস উপহার দিলেন। তার ভয়ডর হীন ক্রিকেট সমগ্র ক্রিকেট ফ্যান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো।। তিনি মাত্র ৫৬ বলে ১২৫ রানের এক বিশাল ইনিংস খেলেছেন।। তার ইনিংস ছিল ৮ টি ছয় আর ১২ টি চারে সাজানো।।। তার এই অসামান্য ইনিংস এর জন্য সাউথ আফ্রিকা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৮ রান করেন।।।

বাকি প্লেয়ার দের মধ্যে ত্রিস্টান স্ট্যাবস ২২ বলে ৩১ রানের একটা ক্যামিও ইনিংস খেলেন। তাছাড়া কেউ খুব একটা রান পাননি। অস্ট্রেলিয়া এর বোলার দের মধ্যে সব থেকে ভালো বলের স্পেল করেছেন dwarsuis. তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।।।
এবার দেখার যে এই বিশাল ২১৯ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া করতে পারে কিনা??

দ্বিতীয় ইনিংস এর বিশ্লেষণ==

জবাবে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়া এর ক্যাপ্টেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড। মিচেল মার্শ ১৩ বলে ২২ রান করে করবীন বস এর বলে আউট হয়ে ফিরে যান আর ট্রাভিস হেড ৮ বলে মাত্র ৫ রান করে আউট হয়েছে ড্রেসিং রুমে ফিরে যান। পরপর ৩ টে উইকেট এর পতন ঘটে অস্ট্রেলিয়ার।

তারপর নামেন আগের ম্যাচের হিরো টিম ডেভিড। প্রথম থেকেই তিনি মারমুখী ছিলেন। ৪ টে চার আর ৪ টে ছয় এর মাধ্যমে তিনি মাত্র ২৪ বলে ৫০ রান করে অস্ট্রেলিয়া কে ম্যাচের মধ্যে ফিরিয়ে আনেন। কিন্তু সাউথ আফ্রিকার সব থেকে অভিজ্ঞ বোলার কাগিসো রাবাদা তাকে আউট করে আবার ম্যাচের মোড় সাউথ আফ্রিকার দিকে ঘুরিয়ে দেন।

একমাত্র টিম ডেভিড ছাড়া তেমন কেউ ই রান পায়নি। এলেক্স ক্যারী কিছুটা চেষ্টা করলেও ব্যর্থ হন। ১৭ ওভার ৪ বলে অস্ট্রেলিয়া ১৬৫ রানে সব উইকেট হারিয়ে ফেলেন। আর সাউথ আফ্রিকা ৫৩ রানে ম্যাচ তাকে জিতে নেন। ৩ ম্যাচের সিরিজের ফলাফল দাঁড়ালো অস্ট্রেলিয়া ১ এবং সাউথ আফ্রিকা ১. সিরিজের ফাইনাল ম্যাচ হবে ১৬ই আগস্ট এ।

এদিন সাউথ আফ্রিকার সবাই কমবেশি ভালো বল করেন। তাঁদের মধ্যে ২ জন ৩ টি করে উইকেট নেন। করবিন বস এবং মাফাকা। লুঙ্গি ইঞ্জিডি উইকেট কম পেলেও ইকোনমি রেট তার ভালো ছিল। ওভারঅল খুব সুন্দর খেলেছে সাউথ আফ্রিকা। তবে ম্যাচের হিরো একজনই এ, দেওয়াল্ড ব্রাভিস। তার অসামান্য ১২৫ রানের ইনিংস এর জন্য।

তো এবার দেখা যাক শেষ ম্যাচ কোন দল জিতে সিরিজ তাঁদের পকেটে পুরতে পারে, অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *