ভারতীয় ফুটবল ক্লাব মোহন বাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া যথাক্রমে গ্রুপ সি এবং ডি-তে ড্র করা হয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ২০২৫–২৬-এর জন্য, মালয়শিয়ার কুয়ালালামপুরে শুক্রবারের ড্র টি অনুষ্ঠিত হয়।
মোহনবাগান ক্লাব সরাসরি গ্রুপ স্টেজের জন্য যোগ্যতা অর্জন করেছে কিন্তু এফসি গোয়া একটি প্লেঅফ টাই জিতে স্থান নিশ্চিত করেছে।এফসি গোয়াকে সৌদি আরবের অন্যতম ঐতিহ্যবাহী টিম আল-নাসরের সাথে একই গ্রুপে রাখা হয়েছে, যাদের দলে পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছে।
ইরাকের আল-জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল হলো গ্রুপের অন্য দুটি দল।মোহন বাগান অপরদিকে, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সেপাহান এস.সি., জর্ডানের আল-হুসেইন এসসি এবং তুর্কমেনিস্তানের দল আহাল এফসি-এর সাথে একই গ্রুপে রয়েছে।
তবে একটি জল্পনা থেকেই যাচ্ছে, সেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে যে তিনি কি আসবেন ভারতে....?
কিন্তু কেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম?এর পিছনে দুটি কারণ রয়েছে ১. তার চুক্তিতে কঠোরভাবে উল্লেখ রয়েছে যে তিনি এএফসি ২-এর জন্য অ্যাওয়ে ম্যাচ খেলবেন না ২. স্পনসরশিপের অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার অভাব ।
যদিও ২০২৩ সালে রোনাল্ডো যখন ইরানে এএফসি এলিট কাপ খেলতে গিয়েছিলেন, তখন ইরানের লোকেরা রোনাল্ডোর বাসের দিকে ছুটে যাচ্ছিল, এমনকি তারা হোটেলের ভিতরে প্রবেশ করছিল তাই নিরাপত্তার উদ্দেশ্যে সৌদি সরকার সিআর৭-কে অনুরোধ করেছে আসন্ন এএফসি ২ ক্লাব লিগে অ্যাওয়ে ম্যাচ না খেলতে।
কিন্তু ভারতে সিআর৭-এর বিশাল ফ্যানবেস রয়েছে এবং ফ্যানরা আল নাসার এর গোয়ায় খেলতে আসার জন্য, প্রিয় ফুটবলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিআর ৭ ছাড়াও আল নাসর দলে অন্যান্য বড় সুপারস্টাররা রয়েছে যেমন সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, আয়মেরিক লাপোর্তে।
ম্যাচটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।এখন ভারতীয় ফ্যানদের ধৈর্য ধরে রাখার এবং দেখার সময় যে ক্রিস্টিয়ানো ভারতে আসছে কি না।।।।
