CAFA নেশন্স কাপে তৃতীয় স্থান পেলো ইন্ডিয়া।
এদিন ওমান এর সাথে প্রথম বারের জন্য জিতে ইতিহাস গড়লো ইন্ডিয়া।
ম্যাচটি নির্ধারিত সময় ১-১ ড্র হওয়ার পরে এক্সট্রা টাইমের খেলাতে ১-১ গোলেই ড্র থাকে পরে পেনাল্টি শুট আউট এ গিয়ে গুরপ্রীত সিং এর অসাধারণ কিছু সেভের জন্য ইন্ডিয়া ওয়াম কে হারিয়ে টুর্নামেন্ট এর থার্ড পজিশনে শেষ করে।
ম্যাচটি ইন্ডিয়া দারুন ভাবে শুরু করে অন্যদিন গুলোর তুলনায় এইদিন ইন্ডিয়া টিমের এট্যাকিং সাইড বেশ চনমনে ছিল যেখানে ওমান এর মতন শক্তিশালী টিমের বিরুদ্ধে এমন সাহসী কাউন্টার এট্যাকিং ফুটবল অবশ্যই প্রশংসার যোগ্য।
দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে ইন্ডিয়া এক গোলে পিছিয়ে যায়, এর পর কিছু সহজ সুযোগ নষ্ট করে ইন্ডিয়া টিমের প্লেয়াররা যেখানে বক্সের মধ্যে একটি সহজ সুযোক মিস করে ইরফান ইয়াদাওয়াদ। খেলার বয়স যখন ৭৯ মিনিট সেই সময় ইন্ডিয়া একটি থ্রো পায়, থ্রোটি করেন মোহাম্মদ উভইস সেখান থেকে হেড করে গোল করেন উদন্ত সিং এই গোলের সুবাদে ম্যাচটি ১-১ গোল ড্র হয়।এই জয়ের ফলে দলের প্রধান কোচ খালিদ জামিল নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের। খালিদ জামিল এটাও প্রমান করলেন যে একজন ইন্ডিয়ান কোচও সাফল্য এনে দিতে পারে। কিন্তু আমাদের ফুটবল ফেডারেশম শুধু বিদেশী কোচ দের প্রাধান্য বেশি দিয়েছে।
*খেলার ফলাফল*
ওমান (১)-(১)ইন্ডিয়া
*গোল স্কোরার*
*ওমান*
ওমান এর হয়ে গোলটি করেন আমিদ আল- আহমাদি
*ইন্ডিয়া*
দলের হয়ে গোলটি পরিষদ করেন উদন্ত সিং
*পেনাল্টি শুট আউট*
ওমান (২)-(৩)ইন্ডিয়া
*প্রথম একাদশ*
*ওমান*
সালেহা আল- মুখাইনি,
থানি আল- রুশাইডি
, ঘানিম আল- হাবাসী
, আলী আল- বুশাইডি
, মাহমুড আল- মুশাইফরি
, আব্দুল্লাহ ফাওয়াজ
, আহেড আলী- মুশাইকি
, নাস্যের আল- রাওয়াহি,
আল- আহমাদি,
মুসব আল- মামারী,
মোহাম্মদ আল- ঘাফরি
*কোচ-* কার্লস কুইরোজ
*ফরমেশন-* ৪-৫-১
*ইন্ডিয়া*
গুরপ্রীত সিং সান্ধু
,ভালপুয়া,
আনোয়ার আলী,
মোহাম্মদ উভইস,
রাহুল ভেকে
,দানিস ফারোক ভাট
, নিখিল প্রভু
,মহেশ সিং নাওরেম,
লাললিয়ানজুলা ছাঙতে
,বিক্রম প্রতাপ সিং
,ইরফান আদ্বাদ
*কোচ-* খালিদ জামিল
*ফরমেশন-*৪-২-৩-১
*হেড টু হেড*
গতকাল ম্যাচের আগে পর্যন্ত, ইন্ডিয়া ওমান এর সাথে ১০টি ম্যাচ খেলেছে যার মধ্যে ওমান জিতেছে ৬টি ম্যাচ ৩টি ম্যাচ ড্র হয়েছে এবং ১টি ম্যাচ ইন্ডিয়া জিতেছে।
স্পোর্টস বিষয়ক আরো খবরাখবর পেতে আমাদের আমাদের পেজ টিকে ফলো করুন।ধন্যবাদ।
