know more
দুর্দান্ত ফর্মে রিয়াল মাদ্রিদ,তিন ম্যাচ টানা জয়।

জয়ের হ্যাটট্রিক করলো রিয়াল মাদ্রিদ

⚽ লস ব্ল্যাঙ্কোসরা লা লিগা শুরু হওয়ার পর থেকে নিজেদেরকে যথেষ্ট মেলে ধরেছে এবং নতুন খেলার ধরনের নিজেদেরকে ভালোভাবে মানিয়ে তুলেছে। রিয়াল মাদ্রিদ এক নতুন তিকিতাকা ছন্দ মেলে ধরেছে বিশ্বের সামনে যেখানে স্কোয়ার পাস কম এবং অ্যাটাকিং পাস বেশি। এই মরশুমে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে ডিন হাউসেন এর খেলা অসাধারন। ডিফেন্সকে যেভাবে ভরসা যোগাচ্ছেন তাতে রিয়াল মাদ্রিদ অনেক স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে।

⚽ ম্যাচের প্রতিপক্ষ - রিয়াল মাদ্রিদ vs RCD মায়োর্কা
⚽ ম্যাচের ফলাফল - রিয়াল মাদ্রিদ (২)-(১) RCD মায়োর্কা
⚽ ম্যাচের স্থান - এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু।
⚽ ম্যাচের গোল স্কোরার -
আর্দা গুলের ( রিয়াল মাদ্রিদ, একটি)
ভিনিসিয়াস জুনিয়র ( রিয়াল মাদ্রিদ, একটি)
মুরিকি ( RCD মায়োর্কা , একটি)

⚽ ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

রিয়াল মাদ্রিদ -
মোট শট - ১৭
টার্গেটে শট - ৭
বল পজেশন - ৫৯%
মোট পাস - ৫৩৮

RCD মায়োর্কা -
মোট শট - ৯
টার্গেটে শট - ৫
বল পজেশন - ৪১%
মোট পাস - ৩৮২

⚽ প্রথম একাদশ -

রিয়াল মাদ্রিদ -
টিবো. কুর্তোয়া, এডের. মিলিটাও, ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড, ক্যারেরাস, ফেডে ভালভার্ডে, ডিন হাউসেন, চুয়ামীনি, মাস্তানতুনো, আর্দা গুলের, ভিনিশিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে
⚽ কোচ - জাবি আল্যান্সো
⚽ ফরমেশন - ৪-২-৩-১

⚽RCD মায়োর্কা -
ভি. মুরিকী, এম. জোসেফ, পি. তোরে, এম. মরলানেস, এস. দারদের, লাতো, এম. কুমবুল্লা, এ. রাইলো, এম. ভালজেন্ট, এম. মোরে, এল. রোমান
⚽ কোচ - এ. আরাসাতে
⚽ ফরমেশন - ৫-৩-২

⚽ রিয়াল মাদ্রিদের পরবর্তী খেলা ১৩ই সেপ্টেম্বর শনিবার ভারতীয় সময় ৭:৪৫ রিয়াল সোসিয়েদাদ এর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *