know more
ভারত বনাম ইরান CAFA নেশন্স কাপে মুখোমুখি হতে চলেছে কাল।

*আগামীকাল CAFA নেশন্স কাপের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া ভার্সেস ইরান।*আগামী কাল CAFA নেশন্স কাপের দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে চলেছে ভারত ও ইরান। ম্যাচটি অনুষ্ঠিত হবে তাজিকিস্তান এর হিশোর সেন্ট্রাল স্টেডিয়ামে।ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৫:৩০ থেকে।*Fancode app এর মাধ্যমে ম্যাচটি লাইভ দেখা যাবে।*গত ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে একটা সুন্দর জয় পাই ভারত।এই জয়ের ফলে ভারত কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচে ইরান এর বিরুদ্ধে খেলতে নামবে। যদিও ইরান যথেষ্ট কঠিন পতিপক্ষ যেখানে তারা ফিফা ওয়ার্ল্ড রাঙ্কিংয়ে ২০তম স্থানে আছে অন্যদিকে ভারত আছে ১৩৩তম স্থানে সুতরাং এটা বলাই যেতে পারে যে ব্লু টাইগারদের থেকে ধারে ভারে অনেকখানি এগিয়ে আছে তারা।*এক নজরে দেখে নেওয়া যাক এই দুটো টীম কতবার পরস্পরের মুখোমুখী হয়েছে এখনো প্রজন্ত এবং কোন দল এগিয়ে আছে।* আন্তর্জাতিক পর্যায়ে ভারত ও ইরান দশবার পরস্পরে মুখোমুখি হয়েছে যার মধ্যে আটটি জয় পায় ইরান। ভারত একটি জয় এবং একটি ড্র করে। ভারতের একমাত্র সাফল্য এসেছে ১৯৯১ সালে এশিয়ান গেমসের ফাইনালে। সম্প্রীতি তেহরানে বিশ্বকাপের বাছাইপর্বে ইরান ভারতকে ৪-০ পরাজিত করেছিল।সর্বোপরি এই ম্যাচটি ভারতের জন্য বেশ কঠিন হতে চলেছে। এখন এটাই দেখার এই ম্যাচে ব্লু টাইগার্সরা নিজেদেরকে কতটা মেলে ধরতে পারে এবং খালিদ জামিল এর হাত ধরে আবারো কোনো ম্যাজিক আমরা দেখতে পারি কিনা। *সম্ভাব্য প্রথম একাদশ**ভারত**গোল কিপার-* গুরপ্রীত সিং সান্ধু *ডিফেন্ডার-* সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলী, মোহাম্মদ উভইস, রাহুল ভেকে*মিডফিল্ডি-* জিকশন সিং, সুরেশ সিং,ছাঙতে,আশিক কুড়ুনিয়ান, বিক্রম প্রতাপ সিং *স্ট্রাইকার-* ইরফান আদ্বাদ *ইরান**গোল কিপার-* পায়াম নিয়াজমন্ড*ডিফেন্ডার-* আরিয়া ইউসেফি,আরেফ আঘাসী, আলী নিমাটি, অমিদ নূরাফকান,*মিডফিল্ড-* বৌজবে চেশমি, মেহারণ আহমদি, মেহেদী হাসেম্নেজাদ, *স্ট্রাইকর-* আমিরহস্যেইন হোসেইনযাদেহ,মজিদ আলিয়ারি, আলী আলিপুউর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *