know more
থমাস মুলার চললেন MLS – এ⚽

৩৫ বছর বয়সের জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার তথা ফরোয়ার্ড থমাস মুলার MLS এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রাক্তন এই জার্মান জাতীয় দলের ফুটবলার বায়ার্ন মিউনিখের সাথে দীর্ঘ ১৭ থেকে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে অবশেষে পাড়ি দিলেন কানাডায়।

⚽২০২৪ সালে থমাস মুলার জার্মান জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। তারপর গত মরশুম ছিল বায়ার্ন মিউনিখের সাথে তার শেষ মরশুম।⚽ থমাস মুলার ২০০৪-০৫ সালে জার্মানি আন্ডার সিক্সটিন টিমে খেলেন, সেখানে তিনি মোট ছটি ম্যাচ খেলেছিলেন।

২০০৭ সালে জার্মানি আন্ডার ১৯ টিমে তিনি সুযোগ পান, সেখানে মোট তিনটি ম্যাচ খেলেন। ২০০৮ সালে জার্মানি আন্ডার ২০ মে তিনি সুযোগ পেয়ে মোট এক ম্যাচ খেলে একটি গোল করেন। ২০০৯ সালে জার্মানি আন্ডার ২১ টিমে তিনি আবারও সুযোগ পান এবং মোট ছয়টি ম্যাচ তিনি খেলেন এবং একটি গোল করেন।

২০১০ থেকে ২০২৪ দীর্ঘ ১৪ বছরের জার্মানি সিনিয়র টিমের হয়ে থমাস মুলার সুনামের সাথে খেলেছেন। সিনিয়র দলের হয়ে মোট ১৩১ টি ম্যাচে তিনি ৪৫ টি গোল করেন।⚽ এই বছর অর্থাৎ ২০২৫ সালে তিনি বায়ার্ন মিউনিখ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই সকলের কাছে জল্পনার বিষয় হয় যে তিনি কোন দলে যোগ দেবেন।

অবশেষে সকলের কাছে পরিষ্কার হয়ে যায় যে জার্মান তারকা কানাডার ভ্যানকুভার হোয়াইট ক্যাপ এফসি (VANCOUVER WHITECAPS FC) তে আসন্ন মরশুমে খেলবেন। ⚽ ভ্যানকুভার হোয়াইটক্যাপ এফসি(VANCOUVER WHITECAPS FC) হল কানাডার একটি ক্লাব। এই ক্লাবটি ১৮ ই মার্চ ২০০৯ সালে অর্থাৎ ১৬ বছর আগে প্রতিষ্ঠিত হয়। ⚽

ভ্যানকুভার হোয়াইটক্যাপ এফসি এর বর্তমান চেয়ারম্যান হলেন জেফ ম্যালেট। কোচ হিসেবে নিযুক্ত আছেন জেস্পার সোরেনশন।⚽ভ্যানকুভার হোয়াইটক্যাপ এফসি এর বর্তমান মালিকানা রয়েছে চারজনের কাছে। এনারা হলেন জেফ ম্যালেট, স্টিভ ন্যাস, গ্রেগ কেরফুট, স্টিভ লুকজো।⚽

পূর্বে অনেক তারকা ফুটবলার MLS এ যোগদান করেছেন, বর্তমানে লিওনেল মেসি খেলছেন এই লীগে। তাই সকলের চোখ থাকবে থমাস মুলারের দিকে এবং সকলেই আশা করবে যে তিনি ইউরোপের মত এখানেও সফল হন।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *