গত ২২শে অক্টোবর এফসি চ্যালেঞ্জ লীগ টু এর ম্যাচে পরস্পরের মুখোমুখি এফসি গোয়া ও আল নাসের। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে।
এদিন আল নাসের খেলার প্রথম মিনিট থেকেই গোয়ার উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং অন্যদিকে এফসি গোয়া দারুন ডিফেন্স করতে থাকে কিন্তু ১০মিনিটে মাথায় এফসি গোয়া প্রথম গোলটি খেয়ে যায় যেখানে আল নাসের এর প্লেয়ার এঞ্জেলো বক্স এর বাইরে থেকে দর্শনীয় একটি গোল করেন।গোলটি খাওয়ার পর থেকে এফসি গোয়া ডিফেন্স সামলে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়।
২৬ মিনিটের মাথায় এফসি হওয়া আরও একটি গোল খেয়ে যায়। আল নাসের এর হয়ে দ্বিতীয় গোলটি করেন কামারা এই গোলের সুয়াদে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই ২-০ গোলের লিড পেয়ে যায় আল নাসের।
৪০ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এফসি গোয়ার স্ট্রাইকর সেভরিও, তার পরিবর্ত হিসেবে আসেন বৃশন ফেরন্যান্ডেজ এবং তিনি এসেই দারুন একটি গোল করে দলের ব্যবধান কমান। প্রথম অর্ধ ২-১ গোলে শেষ হয়।
দ্বিতীয় অর্ধে কোন টিমই গোল করতে পারে না। আল নাসের অনবরত অ্যাটাক করলেও গোয়ার নাছোড়বানা ডিফেন্স এর কাছে হার মানতে হয় তাদের এবং ৭০ মিনিটের আল নাসের কোচ কিছু পরিবর্তন আনে তার দলে যেখানে তিনি মানে ফ্লিক্স দের মতন প্লেয়ারদের মাঠে নামান কিন্তু গোয়ার ডিফেন্স এতটাই শক্তিশালী ছিল যেখানে তারা গোলমুক খুলতে পারেনা। এফসি গোয়া ডিফেন্স সামলে কাউন্টারে যায় এবং গোল করার মতো পজিশনে পৌঁছে গেলেও আল নাসের এর অভিজ্ঞ ডিফেন্ডারদের কাছে আটকে যায় তারা।
এদিন শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জিতে যায় আল নাসের। অন্যদিকে এদিন এফসি গোয়া তাঁদের পোটেনশিয়াল অনুযায়ী যথেষ্ট ভালো ফুটবল খেলেছে।
খেলার ফলাফল
এফসি গোয়া (১)-(২) আল নাসের
ম্যাচের প্রথম একাদশ
এফসি গোয়া
Tiwari
boris
timor
jhingan
sangwan
P. M
udanta
tavora
herrera
drazic
siverio
কোচ- malono marquez
ফরমেশন- ৪-৪-২
আল নাসের
bento
alamri
martinez
camara
al ghanam
wesley
gabriel
alhassan
ghareeb
yahya
maran
কোচ- jorge jesus
ফরমেশন- ৪-৪-২
গোল স্কোরার
এফসি গোয়া
৪১ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান কমান বৃশন ফেরন্যান্ডেজ।
আল নাসের
১০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন এঞ্জেলো।
২৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কামারা।
ম্যাচের পরিসংখ্যান
এফসি গোয়া
বল পজেশন -২৫%
মোট শট -১
টার্গেটে শট -১
আল নাসের
বল পজেশন -৭৫%
মোট শট -১৬
টার্গেটে শট -৩
এফসি গোয়ার পরবর্তী ম্যাচ নভেম্বরের ৫ তারিখে আল নাসের এর বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ১১ঃ৪৫ মিনিট থেকে।
