know more
রোনাল্ডোর দুর্দান্ত গোলে জিতলো পর্তুগাল।।

*ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও জোয়াও ফেলিক্স এর জোড়া গোলের সুবাদে বড় জয় পেল পর্তুগাল*⚽ ক্লাব মরশুম শুরু হওয়ার পর সাময়িক বিরতি এবং এই বিরতিতে চলছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি।

সব দেশের ফুটবলাররা যারা ডাক পেয়েছেন তারা নিজেদের ক্লাব থেকে এখন জাতীয় দলের শিবিরে যোগদান করেছেন। ঠিক সেরকমই সৌদি আরবের লীগে থাকা আল নাসার ক্লাবের দুই ফুটবলার নিজের দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নেবে জোড়া গোল করেছেন।

এই দুই খেলোয়াড় আর কেউ নন, একজন হলেন জোয়াও ফেলিক্স এবং বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগাল দল দিয়োগো জটার দুঃখজনক মৃত্যুর পর এই প্রথম খেলতে নামলো, তাকে সম্মান জানিয়ে ম্যাচ খেলার পাশাপাশি দলের বড় জয় সকলে তাকেই উৎসর্গ করেছে। ⚽

ম্যাচের প্রতিপক্ষ -আর্মেনিয়া vs পর্তুগাল ⚽ ম্যাচের ফলাফল -আর্মেনিয়া (০)-(৫) পর্তুগাল⚽ ম্যাচের স্থান - Vazgen Sargsyan Republican Stadium⚽ গোল স্কোরার - ক্রিস্টিয়ানো রোনাল্ডো(পর্তুগাল, দুটি)জোয়াও ফেলিক্স (পর্তুগাল, দুটি)জোয়াও ক্যান্সেলো (পর্তুগাল, একটি)⚽

ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান - পর্তুগাল -মোট শট - ২৪টার্গেটে শট - ৯বল পজেশন - ৭১%মোট পাস - ৬৩৩আর্মেনিয়া -মোট শট - ৭টার্গেটে শট - ৩বল পজেশন - ২৯%মোট পাস - ২৬৫⚽

প্রথম একাদশ - পর্তুগাল - ক্রিস্টিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো, পেদ্রো নেটো, ভিটিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্দেজ, গঞ্জালো ইনাসিও, রুবেন ডিয়াস , দিয়েগো কোস্তা ⚽ কোচ - মার্টিনেজ ⚽ ফরমেশন - ৪-২-৩-১

আর্মেনিয়া - আভাগ্যান, কে. হোভান, জি. অরুত্যুন, এস. মুরাদি, ই. পিলোয়ান, এন. টিকনিজয়ান, ভি. বিচাখছায়ান, ইউ. লু, ই. স্পার্টসিয়ান, টি. বার্সেঘিয়ান, এল. জিলারায়ান ⚽ পর্তুগালের পরবর্তী খেলা ১০ই সেপ্টেম্বর বুধবার ভারতীয় সময় রাত বারোটা পনেরো হাঙ্গেরি এর বিরুদ্ধে।।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *