*লা লিগা শুরুর আগে বড় জয় রিয়াল এর।
লা লিগা শুরু হতে আর বেশি দিন নেই, অন্য দলের মত রিয়াল মাদ্রিদও প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। অস্ট্রিয়ান দল WSG Triol এর সাথে ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-০ ব্যবধানে জয় লাভ করে। রীতিমত ডমিনেট করে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচে রিয়াল মাদ্রিদ এর বল পজেশন ছিল ৭৮ শতাংশ। টোটাল পাস সংখ্যা ৮৪৯ রিয়ালের এবং পাস অ্যাকিউরাসি ৯১ শতাংশ। লা লিগা শুরু এর আগে এই জয় লস ব্ল্যাংকোস দের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অনেকাংশেই।
কোচ জাভি আলান্সো রিয়াল মাদ্রিদের চিরাচরিত ৪-৩-৩ ছকে দল সাজান।⚽
*প্রথম একাদশ* - কুরতোয়া, এডের মিলিটাও, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আর্দা গুলের, চুয়ামিনি, ব্রাহিম দিয়াস, ড্যানি সেবাওস, ডিন হাউসেন, আলভারো কারেরাস*
গোলদাতা* -
কিলিয়ন এম্বাপে - দুটি
এডের মিলিতাও - একটি
রদ্রিগো - একটি
জাভি আলানসো এই ম্যাচে যে দল নামান সেই দলকে সম্পূর্নভাবে পরিবর্তিত করেন। তিনি ১১ টি পরিবর্তন করেন।
অপরদিকে অস্ট্রিয়ান দল WSG Triol ৩-৪-২-১ ছকে দল নামায়। ⚽
*প্রথম একাদশ* - এ. স্টেজস্কাল, এম. বরাস, জে. লরেন্স, সি. হুয়েটজ, ভোটের, ভি. মুলার, বি. বকলে, এফ. রিদের, এল. হিন্টার্সির, এল. শোয়েফের *কোচ* - পি. সেম্লিক⚽
রদ্রিগো এর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সম্ভবনা নিয়ে বেশ শোরগোল হয়েছিল কিন্তু তিনি এই ম্যাচে দারুণ খেলেন।
ট্রিওর বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে রদ্রিগোর পারফরম্যান্স--⚽ খেলেছে ২৯ মিনিট⚽ ১ গোল⚽ ২ টি অন টার্গেট শট⚽ ১০০% ড্রিবল সাকসেস ⚽ ফাইনাল থার্ডে ৫টি পাস⚽ ২টি বল রিকভারি⚽১০০% গ্রাউন্ড ডুয়েল জিতেছে হয়তো প্রতি ম্যাচে গোল/অ্যাসিস্ট পায় না, কিন্তু ম্যাচে তার পারফরম্যান্স মাদ্রিদের অন্য কোনো প্লেয়ার থেকে কম না।
