know more
ম্যানচেস্টার ইউনাইটেড কি আর ঘুরে দাঁড়াবে…?⚽

ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। একটা সময় সারা পৃথিবী ম্যানচেস্টার শহরের ক্লাব বলতে ম্যানচেস্টার ইউনাইটেডকেই বুঝতো কিন্তু ম্যানচেস্টার সিটি সেই একচ্ছত্র আধিপত্যে নিজস্ব ভাগীদারি তৈরি করতে পেরেছে এবং নতুন প্রজন্মের কাছে অনেক ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড এর থেকে ম্যানচেস্টার সিটি বেশি গ্রহণযোগ্য। ⚽ বিশ্ব বিখ্যাত কোচ স্যার এলেক্স ফার্গুসন এর তত্বাবধানে ম্যানচেস্টার ইউনাইটেড শেষবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২-১৩ মরশুমে। তারপর এক দশকের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ জয় ইউনাইটেড এর কাছে অধরাই থেকে গেছে। স্যার এলেক্সের পর অনেক কোচ কোচিং করিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড এ কিন্তু তারা সেই মতো সফল হতে পারেননি। ⚽ এক সময় স্যার এলেক্স ফার্গুশনের হাত ধরে ব্যাচ অফ ৯৭ এর মাধ্যমে ডেভিড বেকহ্যাম, রয় কেন, পল স্কুলস, রায়ান গিগস উঠে এসেছিল এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছিল। এরপরে আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ওয়েন রুনি, মাইকেল অয়েন, কার্লোস তেভেজ, ন্যানি পার্ক জে সুং ও অন্যান্য আরও অনেক বিশ্বমানের ফুটবলার যারা ম্যানচেস্টার ইউনাইটেডকে সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল ক্লাব হিসাবে গড়ে তুলেছিল। ⚽ বিগত বেশ কয়েক বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেড ভাল দল গড়লেও তারা আশানুরুপ সাফল্য পায়নি। এর মধ্যে তারা কিছু ট্রফি জিতলেও চ্যাম্পিয়নস লিগ বা ইংলিশ প্রিমিয়ার লিগ তাদের কাছে অধরাই থেকে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড এ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এর প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে আশার আলো জ্বালিয়েছিল কিন্তু কোচ এরিট টেন হ্যাগ যে বছর দায়িত্ব নেন সেই বছর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে সঠিক ব্যবহার করেননি, বলাবাহুল্য যে ঠিক তার আগের মৌসুমে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডের টপ স্কোরার ছিলেন। তারপরে ট্রফি পেলেও এরিক টেন হ্যাগ মিস্টার ইউনাইটেড থেকে বিতাড়িত হন। ⚽ ম্যানচেস্টার ইউনাইটেড এই মরশুমে প্রথম দুটি লীগ ম্যাচে একটিতেও জয় পায়নি এবং তাদের খেলা দেখলে বোঝা যাবে যে তাদের মধ্যে ধারাবাহিকতা নেই, কখনো তারা খুব ভালো খেলছে আবার কখনো দেখে মনে হচ্ছে যেন একটি সাধারণ টিম খেলছে। ⚽ কয়েকদিন আগে EFL কাপ এর দ্বিতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে নামে গ্রিমসবি টাউন ক্লাব এর বিরুদ্ধে। প্রথমে ২-০ ব্যবধানে পিছিয়ে পরে ম্যানচেস্টার ইউনাইটেড তারপর দুটি গোল পরিশোধ করে কিন্তু শেষ রক্ষা হয়নি। টাই ব্রেকার এ ১২-১১ ব্যবধানে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ⚽ এই হার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন তুলেছে এবং সমর্থকরা খুবই হতাশ এবং ক্ষুব্ধ , সকলেই মনে মনে ভাবছেন এবং এটা মানছেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে বক্তব্য পেশ করে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন সেটি সঠিক। ⚽ ম্যানচেস্টার ইউনাইটেড তাদের হৃত গৌরব কি পুনরায় ফিরে পাবে...? আর ফিরে পেলেও সেটা কবে? এই দুটি প্রশ্ন এখন সকলেরই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *