know more
ভারতীয় ফুটবলে কি ক্রিকেটের মত পর্যায়ে যাবে…?

⚽ ভারতবর্ষ, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বৃহৎ দেশ তথা পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ দেশের মধ্যে একটি। এই ভারতবর্ষে প্রায় দেড়শো কোটি লোক বসবাস করেন, এই ১৫০ কোটি লোকের মধ্যে ভারতবর্ষ কি ২৫-৩০ টা ফুটবলার তুলে আনতে পারবে না যারা বিশ্ব দরবারে অন্যান্য ফুটবলের শক্তিশালী দেশগুলির সাথে লড়তে পারবে…?
উত্তর হল - অবশ্যই তুলে আনতে পারবে

⚽ তাহলে এতদিন ভারত কেন সেই মানের ফুটবলার তুলে আনতে পারেনি…?
উত্তর হল - ভারত মনে করেনি তাই পারেনি।

⚽ উন্নত মানের ফুটবলার তুলে আনতে গেলে কি করতে হবে..?
উত্তর হল- প্রথমেই উন্নতমানের পরিকাঠামো গড়ে তুলতে হবে, শিক্ষিত কোচ তৈরি করতে হবে, ফুটবলে অর্থ নিয়ে আসতে হবে এবং সর্বোপরি ফুটবলকে ভারতে একটি শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে যেতে হবে।

⚽ ভারতবর্ষে সবথেকে জনপ্রিয় খেলা বলতে গেলে যে নামটা সকলের মাথায় আসে সেটি হল ক্রিকেট। এমনও সময় গেছে যে ভারতীয় ক্রিকেট পয়সার অভাবে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে কিন্তু বর্তমানে যদি আমরা দেখি ভারতীয় ক্রিকেটের দিকে তাহলে পৃথিবীর সবথেকে ধনী ক্রিকেট বোর্ড হল ভারতীয় ক্রিকেট বোর্ড। সব থেকে ধনী ক্রিকেট বোর্ড হওয়া সম্ভব হয়েছে একটি মাত্র কারনে আর

সেটি হল ক্রিকেট ভারতে একটি ইন্ডাস্ট্রি হিসাবে উঠে এসেছে। এর ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা তৈরি হচ্ছে এবং ভারতীয় দলকে শক্তিশালী করছে। যখনই কোন বিষয় শিল্পের পর্যায়ে পৌঁছে যায় তখন সেখানে প্রচুর অর্থের সমাগম ঘটে, যার ফলে সেই বিষয় নিয়ে কর্মরত লোকজনেরা পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পেশাদারিত্বের চরমে নিজেদেরকে নিয়ে যান এবং এর ফলে সেই নির্দিষ্ট বিষয়টি উন্নত থেকে উন্নততর হয়ে ওঠে।


⚽ একটা সময় ছিল যখন ক্রিকেট শুধুমাত্র অর্থবান লোকেদের খেলা ছিল এবং তার সাথে সাথে রাজা-মহারাজা জমিদার দের খেলা ছিল। সময়ের সাথে সাথে এই খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ে এবং এই খেলাটি ধীরে ধীরে সকল স্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অবশ্যই এর পেছনে কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় এর ভূমিকা আছে।


⚽ ক্রিকেটের প্রতি মানুষের আবেগ আছে বলেই মানুষ চড়া দামে ক্রিকেটের টিকিট বিক্রি হওয়া সত্ত্বেও। সেই টিকিট কিনে খেলা দেখতে যায় কিন্তু খুব কম দামে ফুটবলের টিকিট বিক্রি হলো ভারতবর্ষের কিছু রাজ্য বাদ দিলে সব জায়গায় মানুষ ফুটবল এর টিকিট কিনে খেলা দেখতে যাবে না।


⚽ ভারতীয় ফুটবল বোর্ড যদি ভারতীয় ফুটবলকে উচ্চস্তরে নিয়ে যেতে চায় তাহলে প্রথমেই ফুটবলকে আকর্ষণীয় ও মানুষের কাছে সহজলভ্য করে তুলতে হবে যাতে ভারতের সর্ব জায়গায় ফুটবল সম্পর্কে মানুষের আবেগ ধীরে ধীরে তৈরি হয় এবং যেটা পরবর্তীকালে মানুষকে ফুটবলে পয়সা নিবেশ করতে প্রেরণা দেয়।


⚽ ভারতীয় ফুটবলারদের যদি ফুটবল খেলে চাকরি পাওয়ার মানসিকতা থাকে তাহলে ভারতীয় দল কখনোই ফুটবল বিশ্বের জায়েন্টদের সাথে প্রতিযোগিতা করতে পারবে না।


⚽ সমর্থকরা টিকিট কেটে মাঠে খেলা দেখতে যায় সেই টিকিটের টাকা নির্দিষ্ট সংস্থা প্রতিপক্ষ দুই ক্লাব পায়। এই প্রাপ্য টাকাই ঘুরেফিরে প্লেয়ারদের কাছে আসে এবং এই টাকা দিয়ে প্লেয়াররা তাদের জীবন অতিবাহিত করে। শুধুমাত্র টিকিটের টাকা নয়, ব্রডকাস্টিং রাইট স্পন্সর বিভিন্ন উপায়ে ফুটবলে অর্থের নিবেশ হয়। সেই অর্থই ক্লাবরা প্লেয়ারদের সাথে চুক্তি করতে ব্যবহার করে ফলে প্লেয়াররা অর্থবান হয়ে ওঠে এবং তাদেরকে যে চরম পেশাদার হতে হবে সেটা নতুন করে বলে দিতে হয় না তারা নিজেরাই সেই অর্থের জন্য নাম যশের জন্য নিজেদেরকে উন্নত করবে ফলে ভারতীয় ফুটবল উন্নত হবে।


⚽ ভারতীয়দের মধ্যে অনেকেরই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি এক প্রকার হিংসা তথা তির্যক দৃষ্টি আছে কারণ তারা যথেষ্ট অর্থবান। এই তির্যক দৃষ্টি রাখা খুবই নিন্দনীয় এবং খারাপ। যখনই ভারতের অন্যান্য খেলাধুলায় কেউ খারাপ ফল করে বা ভালো ফল করে, তখনই ভারতীয় ক্রিকেটের সাথে সেটির তুলনা চলে আসে। এই তুলনা সঠিক নয় কারণ কোন নির্দিষ্ট খেলাতে উন্নত হওয়ার পিছনে অনেকগুলি

কারণ থাকে। সেই কারণগুলির মধ্যে প্রধান কারণ হলো অর্থ। এই অর্থ উপার্জনের বিভিন্ন বিষয় পূর্বে কিছুটা আলোচনা করা হয়েছে তা সত্ত্বেও আবারও বলছি যে, কোন নির্দিষ্ট খেলাকে উন্নত হতে গেলে সেই খেলাতে অংশগ্রহণকারী খেলোয়ারদের যদি অর্থ উপার্জনের যথেষ্ট সুযোগ না থাকে তাহলে সেই খেলা কখনই উন্নত হবে না সামগ্রিকভাবে।


⚽ ভারতীয়রা যথেষ্ট মেধাবী যথেষ্ট কর্মঠ সুতরাং ভারত যে ফুটবলে উন্নত হতে পারবে না এই ধারণা ভুল, শুধুমাত্র প্রয়োজন সঠিক নীতি এবং সঠিক অর্থনীতি যাতে ফুটবলে অর্থের সমাগম ঘটে। বাকি বিষয় আপনা আপনি ঠিক হয়ে যাওয়ার প্রবণতা সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *