know more
ব্রেট দ্যা গ্রেট (Breet lee)

*ব্রেট দ্যা গ্রেট* ব্রেট লি একজন অস্ট্রেলিয়ান প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। যিনি ক্রিকেটের টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি তিনটি ফরম্যাটেই খেলেছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে, লি বিশ্বের অন্যতম দ্রুততম বোলার হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।ব্রেট লি এর জন্ম ৮ নভেম্বর ১৯৭৬ ওলংগং, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া তে হয়, ওনার বর্তমান বয়স ৪৮ বছর।ধাতববিদ বব এবং পিয়ানো শিক্ষক হেলেন এর তিন ছেলের মধ্যে লি হলেন দ্বিতীয়। শেলহারবার শহরতলির ওক ফ্ল্যাটস এবং মাউন্ট ওয়ারিগালে বেড়ে ওঠেন তিনি।তার বড় ভাই শেন একজন অবসরপ্রাপ্ত অলরাউন্ডার এবং প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং ছোট ভাই গ্রান্ট পূর্বে নিউ সাউথ ওয়েলস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্রিকেট খেলেছেন এবং এখন একজন হিসাবরক্ষক। লি বালারাং পাবলিক স্কুল এবং ওক ফ্ল্যাটস হাই স্কুলে পড়াশোনা করেছেন, যারা পরবর্তীতে লি এর সম্মানে তার নামে তাদের ক্রিকেট মাঠটির নামকরণ করে।ডাকনাম- বিঙ্গাউচ্চতা- ১.৮৭ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)ব্যাটিং- ডানহাতিবোলিং- ডানহাতি ফাস্টব্রেট লি, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার প্রতিভা ও খেলোয়াড়ি দক্ষতা বিপক্ষ দলের ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিত। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্বর্ণযুগ- এ ব্রেট লি ছিল দলের নির্ভরযোগ্য পেসার, যেকোনো দেশে তথা যেকোনো উইকেট এ ব্রেট লি এর আগুনে গতি ও সঠিক লাইন লেনথ বিশ্বের যেকোনো দলের টপ অর্ডারকে প্যাভিলিয়ন এ পাঠিয়ে দিত। জাতীয় দলঅস্ট্রেলিয়া (১৯৯৯–২০১২)টেস্টে অভিষেক (ক্যাপ ৩৮৩)- ২৬ ডিসেম্বর ১৯৯৯ বনাম ভারত।শেষ টেস্ট- ২৬ ডিসেম্বর ২০০৮ বনাম দক্ষিণ আফ্রিকাওয়ানডে অভিষেক (ক্যাপ ১৪০)-৯ জানুয়ারী ২০০০ বনাম পাকিস্তানশেষ ওয়ানডে-৭ জুলাই ২০১২ বনাম ইংল্যান্ডটি২০আই অভিষেক (ক্যাপ ৭)- ১৭ ফেব্রুয়ারি ২০০৫ বনাম নিউজিল্যান্ডশেষ টি২০আই- ৩০ মার্চ ২০১২ বনাম ওয়েস্ট ইন্ডিস।ব্রেট লি এর কিছু পরিসংখ্যান -টেস্ট ম্যাচ - ৭৬, ওয়ান ডে ম্যাচ - ২২১টেস্ট রান - ১৪৫১, ওয়ান ডে ম্যাচ - ১১৭৬টেস্ট ব্যাটিং এভারেজ - ২০.১৫, ওয়ান ডে - ১৭.৮১(অর্ধ শতরান) টেস্ট - ৫, ওয়ান ডে - ৩(একটি ম্যাচ এ সর্বাধিক রান) টেস্ট - ৬৪, ওয়ান ডে - ৫৯(বল করেছেন) টেস্ট - ১৬৫৩১, ওয়ান ডে - ১১১৮৫(উইকেট সংগ্রহ) টেস্ট - ৩১০, ওয়ান ডে - ৩৮০(বোলিং এভারেজ) টেস্ট - ৩০.৮১, ওয়ান ডে - ২৩.৩৬(৫ উইকেট সংগ্রহ) টেস্ট - ১০, ওয়ান ডে - ৯(ক্যাচ সংগ্রহ) টেস্ট - ২৩, ওয়ান ডে - ৫৪(একটি ম্যাচ এ সর্বাধিক উইকেট সংগ্রহ) টেস্ট - ৫/৩০, ওয়ান ডে - ৫/২২ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *