সান সিরোতে মরসুমের উদ্বোধনী ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও টোরিনো, ম্যাচটি ইন্টার মিলান ৫-০ গোলে টোরিনোকে হারিয়ে দেয়।*ম্যাচের ফলাফল*ইন্টার মিলান (৫)-(০) টোরিনো*
প্রথম একাদশ*
*ইন্টার মিলান-*সম্মের, পাভার্ড, বাস্তনী, দুমফ্রয়েস,সুসাইস, বাড়েল্লা,মুখইতারিয়ান, দিমারকো, থুরাম, মার্টিনেজ*কোচ-* ক্রিষ্টান চিভু *ফরমেশন-*৩-৫-২ *
টোরিনো -*ইরিয়েল,বিরাগি,মাসিনা, কোকো, লজারো, জেনাইটিস,লখা,ক্যাশদেই, ভ্লাসিক,সিমওয়ান, ঙ্গঙ্গে*কোচ-* মারকো বড়োনি*ফরমেশন-* ৪-৩-৩ *গোল স্কোরার-* সতের মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মাথা শুয়ে গোল করেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার বাস্তনী। দলের অভিজ্ঞ স্ট্রাইকার মার্কাস থুরাম এদিন দলের হয়ে দুটি গোল করেন, একটি গোল করেন প্রথম অর্ধেক ৩৬ মিনিটের মাথায় এবং পরের গোলটি তিনি দ্বিতীয় অর্ধ শুরু আবার কিছুক্ষণ পরে। দলের হয়ে চতুর্থ গোলটি করেন লাউটারও মার্টিনেজ। ৭২ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন পরিবর্তন হিসেবে আসা অ্যাঞ্জে-ইওন বনি, মিলান এর হয়ে এটি তার প্রথম গোল।অন্যেদিকে টরিনোর হতাশ জনক হার চিন্তায় রেখেছে তাঁদের কোচকে। *খেলার পরিসংখ্যান**ইন্টার মিলান*বল পজেশন -৬০%মোট পাস সংখ্যা-৫৭৭মোট শট - ২০টার্গেটে শট -৯*টোরিনো*বল পজেশন -৪০%মোট পাস সংখ্যা-৩৭৯মোট শট - ১২টার্গেটে শট -৪গত মরসুমে ইন্টার মিলান ট্রফি জয়ের খুব কাছে গিয়েও ট্রফি হাতছাড়া হয় তাঁদের শেষ ম্যাচে নাপোলির সাথে ড্র কোরে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পারিস এর কাছে পরাজিত হওয়া ফলে তাঁদের ট্রফি অধরা থেকে যায় তাই এই বছর ইন্টার মিলান ট্রফি জিততে মরিয়া।ইন্টার মিলান এর পরবর্তী ম্যাচ ৩১শে আগস্ট উদিনেসে এর সাথে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় ১১:৪৫ মিনিট থেকে।
