*ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে বড় জয় পেল ব্রাজিল*⚽ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পর থেকে ব্রাজিল তার পুরানো ছন্দে ধীরে ধীরে ফিরছে, ডন কার্লো দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিল দল খাতায়-কলমে খুব ভালো জায়গায় থাকলেও তারা মাঠে সেটা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছিল।
ব্রাজিল জাতীয় ফুটবল ফেডারেশন প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ কে জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব দেওয়ার পর সকলে আশাবাদী হলেও কিছুটা যেন চিন্তার ভাঁজ ছিল কিন্তু ধীরে ধীরে সেই চিন্তার ভাঁজটাও কেটে যাচ্ছে।
৫ ই সেপ্টেম্বর ব্রাজিল দলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল চিলির বিরুদ্ধে। এই ম্যাচে ব্রাজিল তাদের অনেক তারকা খেলোয়াড়দের ছাড়া দল গঠন করেছিল। কিন্তু ম্যাচের ফলাফলে তার কোন প্রভাব পরেনি।⚽
ম্যাচের প্রতিপক্ষ - ব্রাজিল vs চিলি ⚽ম্যাচের ফলাফল - ব্রাজিল (৩)-(০) চিলি ⚽ ম্যাচের স্থান - মারাকানা, ব্রাজিল ⚽
ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান - ব্রাজিল -মোট শট - ২২টার্গেটে শট - ৭বল পজেশন - ৬৪%মোট পাস - ৫৮৬চিলি - মোট শট - ৩টার্গেটে শট - ০বল পজেশন - ৩৬%মোট পাস - ৩৩৪⚽
প্রথম একাদশ - ব্রাজিল -অ্যালিসন, গ্যাব্রিয়েল, মারকুইনোস, ডি. সান্তোস, ফ্রাঙ্কা, ব্রুনো গুইমেরেস, ক্যাসেমিরো, এস্টেভাও, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেলি, জে. পেদ্রো ⚽ কোচ - কার্লো আনচেলত্তি ⚽ ফরমেশন - ৪-২-৩-১
চিলি - এ. এরাভেনা, বি. ব্রেটন, এল. কেপেদা, জি. সুয়াজো, ভি. পিজারো, এফ. লয়োলা, এফ. হরমাজাবাল, জি. মারিপান, পি. দিয়াজ, আই. রোমান, এল. ভিগোরোক্স ⚽কোচ - কর্ডোভা ⚽ফরমেশন - ৩-৪-৩⚽
বল পজেশন এবং অন্যান্য পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে ব্রাজিল রীতিমত ডমিনেট করেছে, এইভাবে ডমিনেট করতে পারলে আসন্ন 2026 বিশ্বকাপে ব্রাজিল হট ফেভারিট হিসাবেই নামবে।
ব্রাজিল এই মুহূর্তে কোয়ালিফাইং রাউন্ডে দক্ষিণ আমেরিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৭ ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট সংখ্যা ২৮। ব্রাজিলের পরবর্তী খেলা ১০ই সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে ভারতীয় সময় ভোর পাঁচটা।।।।
