know more
ইন্ডিয়া বনাম কাতার অনুর্ধ ২৩ ফুটবল খেলার বিশ্লেষণ।।

অনূর্ধ-২৩ এশিয়া কাপ ২০২৬ এর বাছাই পর্বে গতকাল পরস্পরের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ও কাতার। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কাতার এর আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে।

*খেলার ফলাফল*কাতার(২)-(১)ইন্ডিয়া কাতার ম্যাচটি বিতর্কিত পেনাল্টি থেকে জিতে যায়। নয়তো এদিন খেলার রেজাল্ট অন্য রকম হতে পারতো। *

প্রথম একাদশ**কাতার* আলী মোহাম্মদ,সেইফেলদীন ফ্যাদালাল্লা,হোসাইন মোহাম্মদ ঘেরেএব,আল হাশ্মি আল হোসাইন,নাবিল ইরফান,জাসসেম আল শার্সনি,মোহমেদ সুরাগ, আব্দুলআজিজ মোহাম্মদ,মুবারক সানান হামজা, মোস্তফা এল সেয়েড *কোচ-* নিকোলাস কার্ডভা*ফরমেশন-*৪-২-৩-১*

ইন্ডিয়া*সাহিল পুনিয়া,রিকি মীতেই, বিকাশ যুমনাম, প্রমভীর, হার্শ পালন্ডে,মেকার্টুন লুইস নিকশন,লালরিয়ানলিয়ান হ্যাঁমতে, মোহাম্মদ সুহাল,লালরেম্তুলুঙ্গা, মোহাম্মদ সানান, পার্থিব গোগোই *কোচ-* নাউষদ মুসা*ফরমেশন-*৪-২-৩-১

*খেলার পরিসংখ্যান**কাতার* বল পজেশন -৪৫মোট পাস সংখ্যা-৩৩০মোট শট - ১৪টার্গেটে শট -৬*ইন্ডিয়া* বল পজেশন -৫৫মোট পাস সংখ্যা- ৩৮৯মোট শট - ৫টার্গেটে শট -৩*গোল স্কোরার**কাতার*১৮ তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে কাতার কে লিড এনে দেন তাঁদের নির্ভরযোগ্য ডিফেন্ডার আল হাশ্মি আল হোসাইন।

*ইন্ডিয়া*৫৩তম মিনিটে মোহাম্মদ সানান এর ভেসে আসা ক্রস থেকে ভেসে আসা বলে জোরালো হেড করে ইন্ডিয়া কে সমতায় ফেরান মোহাম্মদ সুহাইল।*কাতার*৬৬তম মিনিটে জয় সূচক গোল পায় তারা, ইন্ডিয়ার ডিফেন্ডার প্রমভীর সিং এর দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর বিতর্কিত পেনাল্টি দেওয়া হয় কাতারকে, এই পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন জাসসেম আল শার্সনি।

*রেফারিং বিতর্ক*ইন্ডিয়া এবং কাতার ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে,যেখানে প্রমভীর কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো এবং পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত জন্য অস্ট্রেলিয়ান রেফারি অ্যাডাম কাসে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। অনেক পর্যবেক্ষক মনে করেন সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল না।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *