আজ অনুষ্ঠিত হয়ে গেলো অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচ। যেটা অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ আরিনার ম্যাকি স্টেডিয়াম এ। ভারতীয় সময় সকাল ১০ টা থেকে শুরু হয়েছে তাঁদের মধ্যে ম্যাচ।
অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম টস করতে গেলেন। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম টস যেতেন এবং প্রথম এ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আজ টেম্বা বাবুমার চোটের কারণে ক্যাপ্টেন্সি করছেন এইডেন মার্করাম। এই ম্যাচের স্ট্যান্ডিং আমপিয়ার হলেন ডোনাভন কোচ এবং রিচার্ড ইলিংওর্থ এবং ম্যাচের তৃতীয় এমপিয়ায় ছিলেন ক্রিস গ্যাফানি এবং ম্যাচ রেফারি ছিলেন andy pycroft.
সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণে সাউথ আফ্রিকার প্লেয়ার রা প্রথমে ব্যাটে আসেন। ওপেন করতে নামেন তাঁদের উইকেট রক্ষক রায়েন রিকেল্টন এবং তাঁদের ক্যাপ্টেন এইডেন মার্করাম।
খেলার শুরু তেই ২ উইকেট তাড়াতাড়ি হারিয়ে ফেলেন সাউথ আফ্রিকা। তাঁদের ওপেনিং জুটি আউট হয়ে যান তাড়াতাড়ি। প্রথম দুটো উইকেট ই নেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জাভিয়ের বার্থলেট। তারপর ডি জোরজি এবং ম্যাথেউ একটা ছোট পার্টনারশীপ করেন। তারপর জর্জি আউট হলে স্ট্যাবস এর সাথে ম্যাথেউ ৮৯ রানের একটা দারুন পার্টনারশীপ করেন। সব শেষে তারা ৪৯.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৭ রান করে।
ম্যাথেউ ৭৮ বলে ৮৮ রানের একটা দারুন ইনিংস খেললেন। সাথে স্ট্যাবস ও ৮৭ বলে ৭৪ রানের দারুন ইনিংস খেলে সাউথ আফ্রিকা কে একটা সম্মান জনক রানে পৌঁছে দেন। ম্যাথেউ প্রথম ৪ তে ODI তে ৪ তে তেই হাফ সেঞ্চুড়ির রেকর্ড করলেন। এই রেকর্ড তিনি ই প্রথম করলেন। একনজরে দেখে নেওয়া যাক সাউথ আফ্রিকার ব্যটিং স্কোর কার্ড।
সাউথ আফ্রিকার ব্যাটিং স্কোর কার্ড ==
রায়েন রিকেল্টন = ৮(১৭)
এইডেন মার্করাম = ০(৪)
ডি জোরজি = ৩৮(৩৯)
ম্যাথেউ = ৮৮(৭৮)
ত্রিস্টান স্ট্যাবস = ৭৪(৮৭)
ব্রেভিস = ১(৫)
মুল্ডার = ২৬(২১)
মুথুস্বামী = ৪(৬)
কেশব মহারাজ = ২২(২৪)
নান্দ্রে বার্গার = ৮(৯)
লুঙ্গি এনগিডি = ১(৬)
অতিরিক্ত = ৭
টোটাল = ২৭৭/১০ ৪৯.১
অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে ভালো বলিং করেন তাঁদের অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি একাই নিলেন ৩ টে উইকেট।
দেখে যেওয়া যাক অস্ট্রেলিয়ার বলিং স্পেল।
অস্ট্রেলিয়ার বলিং স্পেল ==
যশ হাজেলউড = ৯.১/০/৫৭/১
জাভিয়ের বার্থলেট = ৯/১/৪৫/২
এরণ হারডি = ৪/০/৩৫/০
নাথান এলিস = ১০/০/৪৬/২
অ্যাডাম জাম্পা = ১০/০/৬৩/৩
ট্রেভিশ হেড = ২/০/১২/০
মারনাস লাবুসেন = ৫/০/১৯/২
এবার দেখা যাক অস্ট্রেলিয়া এই ২৭৮ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারে কিনা। নাকি আগের দিনের মতো আজকেও হারের সম্মুখীন হতে হয়। আজ সাউথ আফ্রিকা জিতে সিরিজ জিতবে নাকি অস্ট্রেলিয়া জিতে সিরিজ ১-১ করবে। দেখা যাক দ্বিতীয় ইনিংস কি হয়।।।
২৭৮ রানের টার্গেট নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করতে আসেন ট্রাভিস হেড এবং তাঁদের ক্যাপ্টেন মিচেল মার্শ। খেলার শুরু তেই তারা দুজন দ্রুত আউট হয়ে ফিরে যান। পরপর ৩ টে উইকেট দ্রুত হারিয়ে ফেলে তারা। তারপর ক্যামেরণ গ্রীন এবং যশ ইংলিশ ৬৭ রানের একটা ছোট পার্টনারশীপ করে। তাছাড়া আর কোনো বড়ো পার্টনারশীপ হয়নি। ক্যামেরন গ্রীন ৩৫ আর যশ ইংলিশ ৮৭ রান ছাড়া আর কেউ তেমন রান পাননি।
তারা ৩৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯৩ রানে আউট হয়ে যায়। আবারো ৮৪ রানে সাউথ আফ্রিকা ম্যাচ টা জিতে নিলো। এবার দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার কে কত রান করলো।
অস্ট্রেলিয়ার ব্যাটিং স্কোরকার্ড ==
ট্রেভিশ হেড ৬(৯)
মিচেল মার্শ ১৮(২৫)
মারনাস লাবুছেন ১(৫)
গ্রীন ৩৫(৫৪)
যশ ইংলিশ ৮৭(৭৪)
এলেক্স ক্যারি ১৩(২০)
এরণ হারডি ১০(১৬)
জাভিয়ের বার্থলেট ৮(১০)
নাথান এলিস ৩(৭)
অ্যাডাম জাম্পা ৩(৪)
যশ হাজেলউড ৩(২)
অতিরিক্ত= ৬
টোটাল = ১৯৩/১০ ৩৭.৪ ওভার।
সাউথ আফ্রিকা র হয়ে সব থেকে ভালো বলিং করেছে লুঙ্গি এনগিডি, তিনি একাই নিলেন ৫ উইকেট। এবার দেখে নেওয়া যাক সাউথ আফ্রিকার বলিং স্পেল।
সাউথ আফ্রিকার বলিং স্পেল ==
নান্দ্রে বার্গার = ৬/০২৩/২
লুঙ্গি এনগিডি = ৮.৪/০/৪২/৫
কেশব মহারাজ = ৮/০/৪০/০
মুল্ডার = ৫/০/৩১/১
মুথুস্বামী = ৮/০/৩০/২
এইডেন মার্করাম = ২/০/২৩/০
লুঙ্গি এনগিডি সেরা বলিং এর জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।
৩ ম্যাচের সিরিজের মধ্যে প্রথম দুটো তেই জিতে সাউথ আফ্রিকা সিরিজ জিতে নিয়েছে। একেবারে দুটো ম্যাচেই দূরমুশ করে দিয়ে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ট্রফি জিতে নিলো সাউথ আফ্রিকা।।।।
