⚽ এই মরশুম এ লা লিগা তে একমাত্র দল হিসেবে রিয়াল মাদ্রিদ প্রথম চার ম্যাচে চারটিতেই জয়লাভ করেছে। এই মুহূর্তে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
বিগত তিন ম্যাচে রিয়াল মাদ্রিদের তিকিতাকা ফুটবল দেখতে আমরা অভ্যস্ত ছিলাম কিন্তু এই ম্যাচে প্রথম দিকে সেই ধাঁচে খেলা শুরু করলেও দ্বিতীয় অর্ধে ডিফেন্সিভ ফুটবলে চলে যায় লস ব্ল্যানকোসরা। ম্যাচের শুরুর দিকেই কিলিয়ান এমবাপে এর পাস থেকে আর্ডা গুলের একটি গোল করেন কিন্তু সেটি অফসাইডের জন্য বাতিল হয়।
রিয়াল সোসিয়েদাদ এর ডিফেন্সে একটি ভুলে কিলিয়ান এমবাপে নিজস্ব নৈপূণ্যতায় প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ এর নতুন ওজিল -রোনালদো জুটি অর্থাৎ কিলিয়ান এমবাপে ও আর্ডা গুলের নিজেদের মধ্যে বোঝাপড়া প্রমাণ করেন। এমবাপের থেকে দ্বিতীয় গোলটি করেন আর্দা গুলের।
প্রথমার্ধের ৩৩ মিনিট নাগাদ ডিন হাউসেন লাল কার্ড দেখায় দশজনে হয়ে পরে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় দে বিপক্ষ দল খেলা ধরে নিলেও ২-০ গোলের লিড থাকায় রিয়াল মাদ্রিদ তাদের জয়কে ছিনিয়ে আনতে পেরেছে। রিয়াল সোসিয়েদাদ ডিপিয়ারদের পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও অনেক গোল করতে তারা ব্যর্থ হয় ফলে ম্যাচের রেজাল্ট মাদ্রিদের পক্ষেই থাকে।
⚽ ম্যাচের প্রতিপক্ষ -
রিয়াল সোসিয়েদাদ vs রিয়াল মাদ্রিদ
⚽ ম্যাচের ফলাফল - রিয়াল সোসিয়েদাদ(১)-(২) রিয়াল মাদ্রিদ
⚽ ম্যাচের স্থান - রিয়ালে এরিনা
⚽ ম্যাচের গোল স্কোরার -
কিলিয়ান এমবাপে( রিয়াল মাদ্রিদ, একটি)
আর্দা গুলের( রিয়াল মাদ্রিদ, একটি)
এম ওয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ, একটি)
⚽ ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান -
রিয়াল মাদ্রিদ -
মোট শট - ১৬
টার্গেটে শট - ৬
বল পজেশন - ৩৬%
মোট পাস - ৩১৪
রিয়াল সোসিয়েদাদ-
মোট শট - ২৩
টার্গেটে শট - ৪
বল পজেশন - ৬৪%
মোট পাস - ৫২২
প্রথম একাদশ -
রিয়াল মাদ্রিদ -
কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিওর, আর্ডা গুলের, ব্রাহিম দিয়াস, ড্যানি সেবাওস, চুয়ামিনি, ক্যারেরাস, ডিন হাউসেন, এডের মিলিটাও, ড্যানি কারবাহাল, তিবৌ কুর্তোয়া,
⚽ কোচ - জাবি আলানসো
⚽ ফরমেশন - ৪-২-৩-১
রিয়াল সোসিয়েদাদ -
এম ওয়ারজাবাল, গনসালো গুয়েদেস, এম গোতি, এ বারেনেটসিয়া, জে গরটসাতেগি, পি মারিন, এ এলুস্তন্দো, আই জুবেলদিয়া, ডি ক্যালেটসার, এস গোমেজ, আলেক্স রেমিরো
⚽ কোচ - এস ফ্রান্সিসকো
⚽ ফরমেশন - ৪-২-৩-১
