know more
লালিগার প্রথম ম্যাচেই হতাশজনক হার অ্যাথলেটিকো মাদ্রিদ এর। বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে।।।।

*এসপানিওল ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচের সম্পূর্ণ ফলাফল এখানে দেওয়া হল

* লা- লিগার প্রথম ম্যাচেই হতাশজনক হার দিয়ে অ্যাথলেটিক মাদ্রিদ তাঁদের লা-লিগা অভিযান শুরু করলো।

* চূড়ান্ত ফলাফল* এসপানিওল(২)-(১) অ্যাথলেটিকো মাদ্রিদ

*প্রথম অর্ধ*= ৩৭তম মিনিটে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত ফ্রি-কিক থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ গোলের সূচনা করে, যা এসপানিওল গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে দেয়।আটলেটিকো শুরুতেই আধিপত্য বিস্তার করে, জনি কার্ডোসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্স বেনা, ডেভিড হ্যানকো এবং মাত্তেও রুগেরির মতো নতুন খেলোয়াড়রা প্রতিশ্রুতিশীল ভূমিকা পালন করে।

*দ্বিতীয় অর্ধ*= ৭৩তম মিনিটে এসপানিওল-এর হয়ে সমতা ফেরান রুবিও এর কিছুক্ষন পর অভিষেক হওয়া মিগুয়েল রুবিও একটি সুন্দরভাবে তৈরি সেট-পিস থেকে জ্যান ওবলাককে কাছের পোস্টে পরাজিত করে ফিরে আসেন।৮৪তম মিনিটে এস্পানিওল-এর হয়ে জয় সূচক গোলটি করে পেরে মিল্লা, ওমর এল হিলালির ক্রস থেকে দুর্দান্ত হেডারে বলটি ওবলাকের উপর দিয়ে জালে জড়ান।

উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালে সিমিওনের ম্যানেজার হওয়ার পর থেকে এটি ছিল অ্যাথলেটিকর প্রথম উদ্বোধনী দিনে পরাজয়, এবং ২০০৯ সালের পর লা লিগা মরসুমের প্রথম উদ্বোধনী ম্যাচেও এটি তাদের প্রথম পরাজয়।

অন্যান্য পরিসংখ্যান**=

এসপানিওল*= বল পজেশন -৩৯ মোট পাস সংখ্যা -৩৯৪ মোট শট -৯ টার্গেট শট -৫*অ্যাথলেটিক মাদ্রিদ*বল পজেশন -৬১ মোট পাস সংখ্যা -৬১৮ মোট শট -১৫ টার্গেট শট -৪

*প্রথম একাদশ**এসপানিওল* = মার্কো দিমিত্রোভিচ,ওমর এল হিলালি, মিগুয়েল রুবিও, লিয়েন্দ্রো ক্যাব্রেরা, কার্লোস রোমেরো,এডু এক্সপোসিটো, পোল লোজানো, জোফ্রে ক্যারেরাস,টাইরিস দোলান, জাভি পুয়াডো, রবার্তো ফার্নান্দেজ।

অ্যাথলেটিক মাদ্রিদ= *জান ওব্লাক,ডেভিড হ্যাঙ্কো, রবিন লে নরম্যান্ড, মার্কোস লরেন্টে, মাত্তেও রুগেরি,কনর গ্যালাঘের, জোয়াও লুকাস ডি সুজা কার্ডোসো, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, অ্যালেক্স বেনা,জুলিয়ান আলভারেজ।

*গোল স্কোরার*==

এসপানিওল= *রুবিওপেরে/ মিল্লা*

অ্যাথলেটিক মাদ্রিদ*= আলভারেজ।

অ্যাথলেটিকো মাদ্রিদের পরবর্তী ম্যাচ ২৩ শে আগস্ট এলছে-এর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *