know more
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ* অ্যান্ডার্সন- টেন্ডুলকার ট্রফি🏏

*ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ* *অ্যান্ডার্সন- টেন্ডুলকার ট্রফি*🏏২০২৫ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ভারত, "অ্যান্ডার্সন টেন্ডুলকার" ট্রফির প্রথম ম্যাচ খেলেছে হেডিংলে লিডস শহরে। খেলাটি ২০ শে জুন শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল।🏏 ম্যাচের আম্পায়ার ছিলেন- ক্রিস গাফানে ও পল রিসেল।🏏 তৃতীয় আম্পায়ার ছিলেন- শার্ফুদুল্লা ।🏏 ম্যাচ রেফারি ছিলেন- কি রিচার্ডসান।🏏 ১৭ হাজার দর্শক আসনের হেডিংলে স্টেডিয়াম এর দুটি এন্ডের নাম হল- ক্রিকস্টল লেন এন্ড ও ফুটবল স্টান্ড এন্ড।

🏏 *প্রথম এগারো* - *ভারত - যশশ্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পান্থ, করুন নায়র, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জশপ্রিত বুমরাহ, মহাম্মদ সিরাজ, প্রশিধ কৃষ্ণা। ইংল্যান্ড - জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, ক্রিস ওকস্, ব্রাইডন কার্স, যশ টাং, শোয়েব বাসির। 🏏 *ক্যাপ্টেন ও উইকেট কিপার* - ভারত - শুভমান গিল ( ক্যাপ্টেন)ঋষভ পান্থ ( উইকেট কিপার) ইংল্যান্ড- বেন স্টোকস ( ক্যাপ্টেন)অলি পোপ(উইকেট কিপার)🏏 *হেড কোচ* - ভারত - গৌতম গম্ভীর ইংল্যান্ড- ব্রেন্ডন ম্যাকুলাম🏏 টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বোলিং করার সিদ্ধান্ত নেন।

🏏 প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের হয়ে তিন জন ব্যাটার শতরান স্পর্শ করেন। যুবক বেটার যশশ্বী জয়সওয়াল ১০১, শুভমান গিল ১৪৭, ঋষভ পান্থ ১৩৪ রান করেন এবং কেএল রাহুল করেন ৪২। বাকি খেলোয়াড়রা ব্যাটিংয়ে ভরসা যোগাতে পারেননি। ইংল্যান্ডের পক্ষ থেকে একত্রিশ রান অতিরিক্ত দেয়া হয়। ভারত প্রথম ইনিংসে ১১৩ ওভারে ৪৭১ রান করে। 🏏 বোলিং- এ ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন বেন স্টক্স ২০ ওভারে ৬৬ রান দিয়ে ৪ উইকেট নেন এবং যশ টাং কুড়ি ওভারে ৮৬ রান দিয়ে ৪ উইকেট নেন।🏏 প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১০০.৪ ওভারে ৪৬৫ রান করে। ইংল্যান্ডের হয়ে ডাকেট ৬২, ওলি পপ ১০৬, হ্যারি ব্রুক ৯৯, স্মিথ ৪০, রুট ২৮, ক্রিস ওক্স ৩৮ রান করেন। ভারত ৬ রানের লিড পায়।🏏 বোলিংয়ে ভারত এর হয়ে বুমরাহ ২৪.৪ ওভারে ৮৩ রান দিয়ে ৫ উইকেট নেন, প্রসিধ কৃষ্ণা ৩ উইকেট ও সিরাজ ২ উইকেট নেন।

🏏 দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কে এল রাহুল এর ১৩৭ এবং ঋষভ পান্থ এর ১১৮ রানের উপর ভর করে ৯৬ ওভারে ৩৬৪ রান করে। পূর্বের ৬ রান লিড থাকায় ভারত ইংল্যান্ড এর সামনে ৩৭১ রানের টার্গেট দেয়। 🏏 দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে বোলিং এ - ব্রাইডন কার্সে ৩ উইকেট, টাং ৩ উইকেট, শোয়েব বাসীর ২ উইকেট, বেন স্ট্রোকস ১ উইকেট, ক্রিস ওকস ১ উইকেট নেন🏏 দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে - বেন ডাকেট ১৫৯, জ্যাক ক্রলি ৬৫, জো রুট ৫৩, বেন স্টোক্স ৩৩,, স্মিথ ৪৪, পোপ ৮ রান করেন। ভারতের দেওয়া ৩৭১ রানের টার্গেট ৮২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ইংল্যান্ডের ব্যাটাররা করে দেন। ইংল্যান্ড ৮২ ওভারে ৩৭৩ রান করে। 🏏 দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে কৃষ্ণা ২ উইকেট, জাদেজা ১ উইকেট, শারদুল ঠাকুর ২ উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *