৫ ই অক্টোবর রামন সানচেজ পিজজুয়ান স্টেডিয়ামে লা-লিগার ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিলো সেভিলা ও বার্সেলোনা।এদিন সেভিলা একতরফা ফুটবল খেলতে থাকে এবং বার বার কাউন্টার এটাকে এসে বার্সেলোনার ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং চাপের মুখে বক্সের মধ্যে ফাউল করে বসেন বার্সেলোনার এক ডিফেন্ডার যার ফলে ১৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে এক শূন্য গোলে সেভিলাকে এগিয়ে দেন সানচেজ এবং এরপর তারা ৩৭ মিনিট ৯০মিনিট এবং ৯৬ মিনিটে ৩টি গোল করেন।
ম্যাচটি শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জিতে যায় সেভিলা।এই ম্যাচটি জেতার ফলে সেভিলা ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
অন্যদিকে বার্সেলোনাকে একেবারেই তাঁদের নিজেদের ছন্দে দেখা যায়নি, ডিফেন্স মিডফিল্ড এবং অ্যাটাকিং থার্ডে সেভিলা অধিপত্য বিস্তার করে।এদিন সেভিলার কাউন্টার অ্যাটাকের ফলে বার্সেলোনার ডিফেন্স লাইন বারবার চাপের মুখে পরতে থালে। প্রথম অর্ধের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে একটি গোল করে ব্যবধান কমান রাশফোর্ড কিন্তু দ্বিতীয় অর্ধের শেষের দিকে আবারো দুটি গোল খেয়ে যায় বার্সেলোনা সুতরাং ডিফেন্স নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এবং কোচ হানসে ফ্লিক কিছুটা হলেও চিন্তিত। তার দলেরই পারফরমেন্স নিয়ে।
ম্যাচের ফলাফল
সেভিলা (৪)-(১)বার্সেলোনা
প্রথম একাদশ
সেভিলা
vlachodimos
marcao
sow
azpillicueta
suazo
mendy
agoume
carmona
vargas
romero
sanchez
কোচ matias almeyda
ফরমেশন ৪-২-৩-১
বার্সেলোনা
szczesny
martin
curbarsi
araujo
kounde
pedri
de jong
torres
olmo
rashford
lewandowski
ম্যাচের পরিসংখ্যান*
সেভিলা
বল পজেশন -৩৯%
মোট পাস সংখ্যা-২৬৬
মোট শট - ১৩
টার্গেটে শট -৫
পাসিং একউরাসি-৭৭%
ফাউলস-১৮
বার্সেলোনা
বল পজেশন -৬১%
মোট পাস সংখ্যা-৪২৭
মোট শট -১৭
টার্গেটে শট -৮
পাসিং একউরাসি-৮৫%
ফাউলস-৯
*গোল স্কোরার
সেভিলা
sanchez
romero
carmona
adams
বার্সেলোনা
rashford
সেভিলার পরবর্তী ম্যাচ ১৮ অক্টোবর মাললোরকার সাথে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৫:৩০ মিনিট থেকে।
বার্সেলোনার পরবর্তী ম্যাচ ১৮ অক্টোবর জিরোনার সাথে।
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৭:৪৫ মিনিট থেকে।
