প্রো কাবাডি লীগের ১১ তম খেলা অনুষ্ঠিত হয়ে গেলো বেঙ্গল ওয়ারিয়র্স বনাম পুনেরি পাল্টান এর সাথে। দুটো টিম ই দারুন টিম কিন্তু ধারে ভারে পুনেরি পাল্টান একটু বেশি ভাল টিম কারণ তাঁদের টিমের ডিফেন্ডার বেঙ্গল ওয়ারিয়র্স এর ডিফেন্ডার এর থেকে একটু বেশি অভিজ্ঞতা সম্পন্ন।
আর সব থেকে বড়ো ব্যাপার হলো পুনেরি পাল্টান এর কোচ, অজয় ঠাকুর, তার খেলার প্রতি অভিজ্ঞতা, পুনে টিম টাকে এক উচ্চ শিখরে নিয়ে গেছে।তো আসুন এই প্রতিবেদন এ আমরা দেখে নেই খেলার সম্পূর্ণ বিশ্লেষণ।
বেঙ্গল ওয়ারিয়র্স এর সেরা প্লেয়ার দেবঙ্ক দালাল বনাম পুনেরি পাল্টান এর আসলাম ইমামদার, দারুন উত্তেজনা পূর্ণ খেলা হলো।
খেলার ফলাফল ==পুনেরি পাল্টান (৪৫) বেঙ্গল ওয়ারিয়র্স (৩৬)
পুনেরি পাল্টান স্টার্টিং সেভেন ==
পঙ্কজ মহিতে
অভিনেশ
আসলাম ইমামদার
আদিত্য শিন্দে
গৌরব খাত্রী
বিশাল ভরদ্বাজ
গুরদীপ
বেঙ্গল ওয়ারিয়র্স স্টার্টিং সেভেন ==
দেবাংক দালাল
ময়ূর কদম
পারতিক
আশীষ
মানপ্রিত
নিতেশ
পুনীত কুমার
দেবঙ্ক একাই টানলেন টিম কে। তিনি একাই নিলেন ১৭ পয়েন্টস। কিন্তু ডিফেন্স ভালো না হওয়ার কারণে বেঙ্গল কে হারতে হলো।এক নজরে দেখে নেওয়া যাক দুটো টিমের সাবস্টিটিউট প্লেয়ার দের নাম।
পুনেরি পাল্টান সাবস্টিটিউট ==
দাদাসো বালাজি
স্টুওর্ট সিং
বৈভব রাবাদে
মোহাম্মদ আমান
মিলাদ
রাকেশ
সচিন
বেঙ্গল ওয়ারিয়র্স সাবস্টিটিউট ==
সন্দীপ
জান কুন লী
শিবন্স
সুশীল
বিশ্বাস
মঞ্জীত
অঙ্কিত
পরপর দুটো ম্যাচ জিতে আত্মবিশ্বাস এর সাথে পরের ম্যাচ খেলবে পুনে আর এই ম্যাচ থেকে হারের শিক্ষা নিয়ে পরের ম্যাচে ম্যাচের নামবে বেঙ্গল ওয়ারিয়র্স।।।।
