⚽ পর্তুগালের ফুটবল ইতিহাসে রোনাল্ডোর মতো গোল স্কোর করার আর কি আসবে….?
⚽ ক্রিস্টিয়ানো রোনাল্ডো দস সান্টস অভিয়েরো পর্তুগালের এই খ্যাতনামা ফুটবলার কে চেনেনা এমন ব্যক্তি সারা পৃথিবীতে নেই বললেই চলে।
ক্রিস্টিয়ানো রোনাল্ডো শুধু একজন ফুটবলার নয়, শুধু একজন গোল স্কোরার নয় তিনি একজন ইনস্পিরেশন গোটা একটা প্রজন্মের কাছে। রোনাল্ডো শুধু পর্তুগালের সর্বকালের সেরা গোল স্কোরার নন তিনি সারা বিশ্বের সর্বকালের সেরা গোল স্কোরার বললেও অত্যুক্তি হয় না।
⚽ ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই মুহূর্তে জাতীয় দল পর্তুগালের সবথেকে বেশি গোল করা ফুটবলার, এই মুহূর্তে তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৪১ টি গোল করেছে।
এই গোল সংখ্যা তাকে পর্তুগালের সর্বোচ্চ গোল করা খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা দিয়েছে এবং তারপরে দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তার থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা ৯৪ টি বেশি। এই অসামান্য কৃতিত্ব কেউ কোনদিন ভাঙতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
⚽ পর্তুগালের প্রথম পাঁচজন টপ স্কোরারের তালিকা -
১- ক্রিস্টিয়ানো রোনাল্ডো ( গোল সংখ্যা - ১৪১)
২- পাউলেটা ( গোল সংখ্যা - ৪৭ )
৩- ইউসেবিও ( গোল সংখ্যা - ৪২ )
৪- লুইস ফিগো ( গোল সংখ্যা - ৩২)
৫- নুনো গোমেস ( গোল সংখ্যা - ২৯)
⚽ পর্তুগালের হয়ে রোনাল্ডোর এই রেকর্ড হয়তো সারা জীবন অক্ষুন্ন থাকবে। এবং এই অসামান্য কৃতিত্ব শুধু গোল সংখ্যা নয় দেশকে তিনটে ট্রফি দেয়ার মধ্য দিয়েও রয়েছে।
