know more
তুর্কির সাথে ৬-০ গোলে বড় জয় পেল স্পেন।।

২০২৬ ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে গ্রুপ ই এর ম্যাচে গতকাল রাত ১২:১৫ থেকে পরস্পরের মুখোমুখি হয়েছিল তুর্কিয় ও স্পেন। ম্যাচটি স্পেন ৬-০ গোলে জয় পায়।
স্পেন এখনো পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে যেখানে তারা ২টিম্যাচেই জয় পেয়েছে, স্পেন ২ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিল এর প্রথম স্থানে আছে।

অন্যেদিকে তুর্কিয় এদিন স্পেন এর সাথে হেরে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিল এর তৃতীয় স্থানে আছে।

ম্যাচের ফলাফল

স্পেন(৬)-(০) তুর্কিয়

প্রথম একাদশ

স্পেন

সিমন, কুকুরেলা,হুইজসেন, লে নরমান্ড প্ররো, পেদ্রি, যুবমেন্ডি, মেরিনো, উইললিমস, ওয়ারজাবাল, ইয়ামাল

কোচ- লুইস দে লা ফুনতে

ফরমেশন- ৪-৩-৩

তুর্কিয়

কাকির,মূলদুর, ডেমিরাল,বরদকসি,এলমালি, যুখসেন,ক্যাখাঙোগলু,একগুন,গুলের,য়িল্ডিংজ,একটুরকোগলু

কোচ- বিন্সেজো মন্টেলা

ফরমেশন- ৪-২-৩-১

খেলার পরিসংখ্যান

স্পেন-

বল পজেশন -৫১%
মোট পাস সংখ্যা-৫২৫
মোট শট -২১
টার্গেটে শট -১২

তুকিয়ে

বল পজেশন - ৪৯%
মোট পাস সংখ্যা-৫০৯
মোট শট -১১
টার্গেটে শট -২

গোল স্কোরার

খেলা শুরু হওয়ার ৬মিনিটের মাথায় নিকো উইললিমস এর পাস থেকে প্রথম গোলটি করেন পেদ্রি।

এদিন মেরিনো হ্যাটট্রিক করেন।প্রথম গোলটি করেন ২২মিনিটের মাথায়, দ্বিতীয় গোলটি করেন প্রথম অর্ধ শেষ হওয়ার ঠিক আগে ৪৬ মিনিটে এবং তৃতীয় গোলটি করেন দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার কিচ্ছুক্ষন মধ্যে।

দলের হয়ে পঞ্চম গোলটি করেন দ্বিতীয় অর্ধে পরিবর্ত হিসাবে আসা ফেরান টোরেস।

দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন পেদ্রি,এটি তার দ্বিতীয় গোল ছিল।

এই খেলার ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মাইকেল মেরিনো!

স্পেন এর পরবর্তী ম্যাচ ১২ অক্টোবর জর্জিয়ার সাথে। ম্যাচটি শুরু হবে ভারতীয় রাত ১২:১৫ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *