know more
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে বড় জয় আর্জেন্টিনার।

⚽ ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ডে এর ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় জয় পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচের জয় আর্জেন্টিনাকে তাদের শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করলো। খবর অনুযায়ী এই ম্যাচই ছিল বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের মধ্যে একজন লিওনেল মেসির দেশের মাটিতে অন্তিম ম্যাচ।

এরপরে আর্জেন্টিনার যে ম্যাচই থাকুক না কেন সেটি দেশের বাইরে এবং ওয়ার্ল্ড কাপও এর বাইরেই অনুষ্ঠিত হবে সুতরাং দেশের জার্সিতে দেশের মাটিতে অন্তিম ম্যাচ খেললেন লিওনেল মেসি, খুশির খবর যে এই ম্যাচে তিনি দুটি গোল করেন এবং দলকে জয়ী করান।

⚽ ম্যাচের প্রতিপক্ষ - আর্জেন্টিনা vs ভেনুজুয়েলা ⚽ ম্যাচের ফলাফল - আর্জেন্টিনা (৩)-(০) ভেনুজুয়েলা ⚽ ম্যাচের স্থান - Estadio Monumental⚽

ম্যাচের গোল স্কোরার - লিওনেল মেসি(আর্জেন্টিনা, দুটি)লাতুরো মার্টিনেজ(আর্জেন্টিনা, একটি)⚽

ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান - আর্জেন্টিনা - মোট শট - ১৭টার্গেটে শট - ৯বল পজেশন - ৭৭%মোট পাস - ৮৩৫ভেনুজুয়েলা- মোট শট - ৫টার্গেটে শট - ০বল পজেশন - ২৩%মোট পাস - ২১৮⚽

প্রথম একাদশ - আর্জেন্টিনা - মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, তাগলিয়াফিগো, রদ্রিগো ডে পল, এল. পারেডেস, মাস্তানটুনো, আলমাডা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ ⚽ কোচ - লিওনেল স্কালোনি ⚽ ফরমেশন - ৪-২-২-২

ভেনুজুয়েলা - জে. রোন্ডন, জে. সাভারিনো, সি. ক্যাসেরেস. জুনিয়র, টি. রিঙ্কন, ই. বেলো, এম. নাভারো, সি. মাকাউন, এঙ্গেল, এন. ফেরাসি, জে. আরামবুরু, আর. রোমো ⚽ কোচ - এফ. বাতিস্তা ⚽ ফরমেশন - ৫-৩-২⚽

লিওনেল মেসির আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ইকুয়েডর এর সাথে বুধবার দশই সেপ্টেম্বর ভারতীয় সময় ভোর সাড়ে চারটে।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *