সম্প্রতি শুরু হতে চলেছে মহিলা একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৩০শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই মহারণ। যা চলবে ২রা নভেম্বর পর্যন্ত। এবছর এই মহিলা বিশ্বকাপ খেলা হবে দুটো দেশে। ভারত এবং শ্রী লঙ্কা তে।
এইবারের মহিলা বিশ্বকাপ ১৩তম বিশ্বকাপ হতে চলেছে। তার মধ্যে সব চেয়ে বেশি ৭ বার জিতেছে অস্ট্রেলিয়া, ৪ বার জিতেছে ইংল্যান্ড আর একবার জিতেছে নিউজিল্যান্ড।
এবছর এটাই দেখার যে ভারত প্রথম বারের মতো এবার কি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। সম্প্রতি ঘোষণা করেছে প্রত্যেক টিমের স্কোয়াড। আজ আমরা জানবো ভারতের এ বারের বিশ্বকাপ এর দল সম্পর্কে। কতটা শক্তিশালী দল তৈরী করলো। কি কি ফরমেশন এ টিম নামাবে ভারত সেটাই দেখার।ভারত কি পারবে এই প্রথমবার চ্যাম্পিয়ন হতে? ভারত কি পারবে এবার হার্মানপ্রিত কৌরের হাত ধরে বিশ্বকাপ জিততে। তা দেখা শুধু সময়ের ব্যাপার।
আমরা এই প্রতিবেদন এ এখন দেখে নেব আসন্ন মহিলা একদিনের বিশ্বকাপ এর ভারতের স্কোয়াড ঠিক কি রকম। তো আসুন আমরা জেনে নি ভারতের স্কোয়াড সম্পর্কে।
হার্মানপ্রিত কাউর (C)
স্মৃতি মান্ধানা (VC)
প্রতিকা রাওয়াল
হারলিন দেওল
জামিমা রদ্রিগেস
রিচা ঘোষ (WK)
উমা চেত্রী
রেণুকা সিং ঠাকুর
দীপ্তি শর্মা
স্নেহ রানা
ক্রান্তি গৌড়
শ্রী চরণী
রাধা যাদব
আমনজোত কাউর
অরুন্ধুতি রেড্ডি
এই হলো আসন্ন মহিলা একদিনের বিশ্বকাপ এর ভারতের ১৫ জন প্লেয়ার দের তালিকা। এবার দেখা যাক এই টিম নিয়ে ভারত বিশ্ব জয় করতে পারে কিনা?
