⚽ EPL ২০২৫-২৬ মরশুম বেশ জমজমাট ভাবেই শুরু হয়েছে। প্রাক বিশ্বকাপ মরশুমের আলাদাই এক মজা থাকে, সেখানে দাঁড়িয়ে প্রতিটা ম্যাচ খুবই উত্তেজনাপূর্ণ হয়েছে। আর্সেনাল ও লিডস ইউনাইটেড একে অপরের মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে।
⚽ খেলার স্থান - আর্সেনালের হোমগ্রাউন্ড এমিরেটস স্টেডিয়ামে।
⚽ খেলার সময় - ২৩ শে আগস্ট ভারতীয় সময় রাত ১০.০০।
⚽ আর্সেনাল ও লিডস ইউনাইটেড দুটি দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। আর্সেনাল জিতেছে ইপিএলের অন্যতম দাবিদার ম্যানচেস্টার ইউনাইটেড এর বিরুদ্ধে এবং লিডস ইউনাইটেড জিতেছে এভার্টন এর বিরুদ্ধে। এই মুহূর্তে লীগ টেবিলে আর্সেনাল ষষ্ঠ স্থান এবং লিডস ইউনাইটেড সপ্তম স্থানে রয়েছে।
⚽ প্রথম ম্যাচে জয়লাভ করলেও মিকেল আরতেতা এর দল ম্যানচেস্টার ইউনাইটেড এর বিরুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি বরং রেড ডেভিলসরা খেলোয়াড়ি মস্তানি বেশি করেছে, ম্যাচের ফল গানার্সদের পক্ষে নাও হতে পারতো।
⚽ লিড ইউনাইটেড ও এভারটন এর মধ্যে ম্যাচটি একপেশে হয়নি বরং দুটো দলই ভালো ফুটবল উপহার দিয়েছে।
⚽ তুলনামূলক ভালো দলের বিরুদ্ধে লিডস ইউনাইটেড কতটা ভালো খেলবে সেটাই এখন চ্যালেঞ্জ কোচ ফ্রাকের কাছে।
⚽ আর্সেনালের তিন ফুটবলার এই মুহূর্তে চোটগ্রস্ত-
ফরোয়ার্ড - কায় হাভার্টস
মিড ফিল্ডার - হোয়াইট
ডিফেন্ডার - নরগার্ড
অপর দিকে লিডস ইউনাইটেড এর একটি খেলোয়াড় এর চোট আছে।
তিনি হলেন ডিফেন্ডার আম্পাডু।
⚽ EPL জয়ের জন্য এই বছর আর্সেনাল খুবই আগ্রহী, গত দুই বছর হাতের কাছে পেয়েও তারা ট্রফি পায়নি তাই প্রতিটা ম্যাচ তারা সমান গুরুত্ব দিয়ে খেলছে।

Arsenal will win the league