know more
অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার হাইভোল্টেজ T20 ম্যাচের বিশ্লেষণ।।।।

আজ অনুষ্ঠিত হয়ে গেলো সাউথ আফ্রিকা বনাম অস্টেলিয়ার মধ্যে T20 সিরিজের প্রথম ম্যাচ। তাতে জয়লাভ করলো। অসাধারণ একটা T20 খেলা আমরা দেখতে পেলাম। অসাধারণ সব পাওয়ার হিটিং। দুটো হাই ভোল্টেজ টিমের মধ্যে এরকম খেলাই তো প্রাপ্য।

ক্রিকেট প্রেমী রা এরকম খেলা দেখতেই পছন্দ করে।প্রথম খেলায় সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। সেই সুবাদে অস্টেলিয়া প্রথমে ব্যাট পায়। যথারীতি অস্টেলিয়ার প্লেয়ার রা ব্যাট শুরু করেন।।

ব্যাট করতে ওপেনিং নামেন অস্টেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ এবং বা হাঁতি ব্যাটর ট্রাভিস হেড।। খেলার শুরু তেই অস্টেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড আউট হয়েছে যান সাউথ আফ্রিকার পেস বোলার ও সব থেকে অভিজ্ঞ বোলার কাগিসো রাবাডার বলে।।।পরে জশ ইংলিশ ও শূন্য রানে ফিরে যান প্যাভিলিওনে। তারপরে খেলার হাল ধরেন কামেরণ গ্রীন এবং টিম ডেভিড।

অস্টেলিয়ার যতই উইকেটের পতন হোক না কেন, তারা কখনোই তাঁদের আগ্রাসী মনোভাব ত্যাগ করেনা। কামেরণ গ্রিন তাই ১৩ বলে ৩৫ করে গেলেন আর টিম ডেভিড ৫২ বলে ৮৩ রানের এক অনবদ্য ইনিংস খেলে গেলেন টিম অস্টেলিয়ার জন্য।।

যথারীতি সবার কম বেশি যোগদানের ফলে আর তাঁদের আগ্রাসী ব্যাটিং মনোভাবের জন্য তারা ২০ ওভারে ১৭৮ রান করেন। এদিকে সাউথ আফ্রিকার সব থেকে সফল বোলার হলেন মাফাকা, তিনি একাই নিলেন ৪ টি উইকেট। এবার এটাই দেখার যে টিম সাউথ আফ্রিকা এই ১৭৯ রানের লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা।।।

তো আসুন এবার দেখে নি সাউথ আফ্রিকা টিমের ব্যাটিং পারফরমেন্স ===

১৭৯ রানের বিশাল এক রানের টার্গেট নিয়ে সাউথ আফ্রিকার হয়েছে প্রথমে ওপেনিং করতে আসেন তাঁদের ক্যাপ্টেন এইডেন মার্করাম এবং তাঁদের উইকেট কিপার রায়েন রিকেল্টন।।সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ব্যাটে সফল হতে পারলেন না। তিনি ফিরে গেলেন মাত্র ১২ রানে। তার এই মহামূল্যবান উইকেট টি তুলে নিলেন এই মুহূর্তে অস্টেলিয়ার টাইম থাকা সব থেকে সফল এবং অভিজ্ঞ বোলার যশ হাজেলউড।।

অস্টেলিয়ার বলিং এর দাপটে সাউথ আফ্রিকা টিমের পরপর ৩ উইকেটের পতন ঘটলো। তারপর নামলেন ত্রিস্টান স্ট্যাবস। তিনি ও রিকেল্টন কিছুটা পার্টনারশীপ করলেন। তারপর স্ট্যাবস আউট হয়েছে ফিরলেন পাবিলিওনে। তাকেও আউট করলেন সেই অভিজ্ঞ বোলার যশ হাজালউড।।।

খেলার টার্নিং পয়েন্ট হয়ে গেলো ১৫ এবং ১৬ তম ওভার। খেলার ১৫ তম অভারে যশ হাজেলউড দিলেন মাত্র ৩ রান আর তার সাথে গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট তুলে নিলেন। এবং খেলার ১৬ তম ওভারেও ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন অস্টেলিয়ার সব থেকে অভিজ্ঞ স্পিন বোলার এইডাম জাম্পা।।

সাউথ আফ্রিকার উইকেট কিপার রায়েন রিকেল্টন অনেকটা একা হাতেই খেলা টা শেষ পর্যন্ত চালিয়ে যান কিন্তু তিনি সাউথ আফ্রিকা কে জেতাতে পারলেন না। কিন্তু তার একা হাতে করা প্রচেষ্টা কে সাধুবাদ জানাই।

খেলার ফলাফল শেষ পর্যন্ত দাঁড়ালো অস্টেলিয়া ১৭ রানে জয়লাভ করলো তাঁদের প্রথম T20 ম্যাচ। তারা 1-0 তে এগিয়ে থাকলো। সাউথ আফ্রিকা ১৬১ রান করে এবং ৯ উইকেট হারালো।।।অসাধারণ একটা ক্রিকেট ম্যাচ উপভোগ করলো সমগ্র ক্রিকেট মহল। এবার দেখার সাউথ আফ্রিকা পরের ম্যাচে কিভাবে কামব্যাক করে। পরের দুর্ধর্ষ একটা ম্যাচ দেখার জন্য অপেক্ষায় থাকলো সমগ্র ক্রিকেট ফ্যান।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *