আজ অনুষ্ঠিত হয়ে গেলো অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে তৃতীয় ম্যাচ। যেটা অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ আরিনার ম্যাকি স্টেডিয়াম এ। ভারতীয় সময় সকাল ১০ টা থেকে শুরু হয়েছে তাঁদের মধ্যে ম্যাচ।
অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাভুমা টস করতে গেলেন। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ টস যেতেন এবং প্রথম এ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচের স্ট্যান্ডিং আমপিয়ার হলেন ক্রিস গ্যাফানি এবং স্যাম নগজস্কি এবং ম্যাচের তৃতীয় এমপিয়ায় ছিলেন রিচার্ড ইলিংওর্থ এবং ম্যাচ রেফারি ছিলেন andy pycroft.
অস্ট্রেলিয়া প্রথম টসে জিতে ব্যাটিং নেওয়ার সুবাদে তাঁদের হয়ে ওপেনিং করতে নামেন তাঁদের ক্যাপ্টেন মিচেল মার্শ এবং ট্রেভিশ হেড।ট্রাভিস হেড এবং মিচেল মার্শ প্রথম থেকেই মারমুখী হলেন। আগের দুটো ম্যাচ হার আর সিরিজ হারের যেন প্রতিশোধ তাঁদের এই ম্যাচে নিতে হতে, এমন ভঙ্গিমায় খেলতে লাগলেন। মনে হচ্ছে T20 খেলা হচ্ছে। কোনো বোলার কে তারা সম্মান দিচ্ছেন না।দুজনেই তারা ১০০ করলেন। তাঁদের পার্টনারশীপ ২৫০ রানের হয়ে গেলো।
ট্রাভিস হেড করলেন ১০৩ বলে ১৪২ রানের এক অসাধারণ ইনিংস আর তাঁদের ক্যাপ্টেন মিচেল মার্শ করলেন ১০৬ বলে ১০০ রানের এক অনবদ্য ইনিংস। অনেকদিন পর তাঁদের ওপেনিং জুড়ি এরকম এক বিশাল পার্টনারশীপ করতে সক্ষম হলো। তারা ২৫০ রানের পার্টনারশীপ করলেন মাত্র ২০৫ বলে। তারপর কেশব মহারাজ এর বলে ট্রাভিস হেড আউট হয়ে ফিরে যান আর তার পরেই মিচেল মার্শ আউট হয়ে ফিরলেন মুঠোস্বামীর বলে।
তারপর কামেরণ গ্রীন নামলেন আর ব্যাটিং এ প্রমোট হয়ে নামলেন তাঁদের কিপার এলেক্স কেরি।শুরু থেকেই মারমুখী খেলতে লাগলেন ক্যামেরণ গ্রীন। তিনি যেন প্যাভীলিয়ন থেকে একেবারে সেট হয়েই নেমেছিলেন। নেমেই প্রহার করতে শুরু করলেন সাউথ আফ্রিকার বোলার দের উপর। কোনো সম্মান জানাচ্ছেন না তাঁদের।
অনবদ্য আর এক অসামান্য ইনিংস উপহার দিলেন সমগ্র ক্রিকেট বিশ্ব কে। মাত্র ৪৭ বলে করে ফেললেন ১০০ রান। ওদিকে এলেক্স ক্যারি ও করলেন ৫০ রান।৪ জন ব্যাটে নেমে প্রথম ৩ জন করলেন ১০০ আর পরের জন করলেন ৫০. এ একরকম রেকর্ড বলা যায়। প্রথম ৪ জনের ব্যাটিং এর দাপটে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৪৩১ রানের এক পাহাড় প্রমান রান করলেন।
এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ব্যাটিং স্কোর কার্ড ===
মিচেল মার্শ ১০০(১০৬)
ট্রাভিস হেড ১৪২(১০৩)
ক্যামেরণ গ্রীন ১১৮(৫৫)
এলেক্স ক্যারি ৫০(৩৭)
অতিরিক্ত= ২১
৪৩১/২ ৫০ ওভার।
একটু দেখে নেওয়া যাক প্রথম ইনিংস এ সাউথ আফ্রিকা র বলিং স্পেল ==
মাফাকা = ৬/০/৭৩/০
মুল্ডার = ৭/০/৯৩/০
কেশব মহারাজ = ১০/০/৫৭/১
এইডেন মার্করাম = ৮/০/৬০/০
করবীন বস = ১০/০/৬৮/০
মুথুস্বামী = ৯/০/৭৫/১
দ্বিতীয় ইনিংস সে দেখা যাক সাউথ আফ্রিকা এই বিশাল পাহাড় প্রমান রান তাড়া করে জিতে পারে কিনা।।।৪৩২ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নামে এইডেন মার্করাম এবং রায়েন রিকেল্টন। শুরু তেই আউট হয়ে যায় রায়েন রিকেল্টন এবং এইডেন মার্করাম। পরে টেম্বা বাভুমা ব্যাটে নেমে তেমন কিছুই করতে পারলেন না। ফিরে গেলেন মাত্র ১৯ রানে।
ডি জোরজি এবং ব্রেভিস এর ছোট্ট একটা ৫৭ রানের পার্টনারশীপ ছাড়া সাউথ আফ্রিকার ব্যাটিং এর বলার আর কিছুই নেই। একা হাতে ব্রেভিস ২৮ বলে ৪৯ রানের একটা ছোট্ট ক্যামিও খেলেন। তাছাড়া সাউথ আফ্রিয়ার ব্যাটিং লাইন উপ তাসের ঘরের মতো ভেঙে পরে।
মাত্র ২৪.৫ ওভারে ১৫৫ রানে ১০ উইকেট হারিয়ে ফেলেন।অস্ট্রেলিয়া এই ম্যাচ টি ২৭৬ রানের একটা বড়ো ব্যবধানে জিতেছে। অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে ভালো বলিং করেছে কুপার কনলি।
এক নজরে দেখে নেওয়া যাক সাউথ আফ্রিকার ব্যাটিং স্কোর কার্ড ==
এইডেন মার্কারম ২(৮)
রায়েন রিকেল্টন ১১(১২)
টেম্বা বাভুমা ১৯(১০)
ডি জোরজি ৩৩(৩০)
ত্রিস্টান স্ট্যাবস ১(৬)
দেওয়াল্ড ব্রেভিস ৪৯(২৮)
মুল্ডার ৫(১২)
করবীন বস ১৭(১৫)
কেশব মহারাজ ২(১৩)
মুথুস্বামী ৯(১০)
মাফাকা ০(৫)
অতিরিক্ত = ৭
টোটাল == ১৫৫/১০ ২৪.৫ ওভারে।
অস্ট্রেলিয়ার বলিং স্পেল দেখে নেওয়া যাক ==
জাভিয়ের বার্থলেট = ৬/০/৪৫/২
সেন অব্যট = ৪/০/২৭/২
নাথান এলিস = ৪/০/২৫/০
অ্যাডাম জাম্পা = ৪.১/১/৩১/১
কুপার কনলি = ৬/০/২২/৫
সিরিজের ফলাফল =
সাউথ আফ্রিকা (২)- অস্ট্রেলিয়া (১)।এই ম্যাচের সেরা হয়েছেন ট্রেভিশ হেড। আর গোটা সিরিজের সেরা হয়েছেন কেশব মহারাজ। একটা দারুন ক্রিকেট সিরিজ আমরা উপভোগ করলাম।।।।।
