know more
হাড্ডাহাড্ডি ট্রাইব্রেকারে জিতলো পুনেরি পাল্টান।

প্রো কাবাডি লীগ (PKL) এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হলো বেঙ্গালুরু বুলস এবং পুনেরি পাল্টান। এ বছর বেঙ্গালুরু বুলস নতুন ভাবে টিম সাজিয়েছে। তাঁদের ইয়ং প্লেয়ার টিমে রেখেছে অনেক।

অপরদিকে পুনেরি পাল্টান এর টিম দুর্দান্ত। পুনের টিমে অনেক নামি দামি রেডার আছে। যেমন আসলাম, মোহিত, সচিন। তুলনা করলে পুনের টিম ধারে ভারে বেঙ্গালুরু টিমের থেকে একটু ভালো।খেলা শুরু হতেই দুটো টিম ই একটু ডিফেন্সিভ খেলতে শুরু করে।

বেঙ্গালুরু বুলস দারুন খেলা শুরু করে। বেঙ্গালুরু বুলস এর নতুন প্লেয়ার আসিস মালিক নিলেন ৮ পয়েন্টস। ডিফেন্ডার অঙ্কুশ রাঠি নিলেন ৫ পয়েন্ট যেটা কাবাডির ভাষায় হাই ফাইভ বলে। অসাধারণ পারফরমেন্স দেখালেন বেঙ্গালুরুর রেডার আকাশ শিন্দে, তিনি করলেন সুপার টেন।

একাই নিলেন ১২ পয়েন্টস।ওপর দিকে পুনেরি পাল্টান এর হয়ে আদিত্য শিন্দে অসাধারণ খেলে ৯ পয়েন্ট নিলেন। আসলাম নিলেন ৫ পয়েন্ট আর পঙ্কজ মহিতে নিলেন ৬ পয়েন্ট। আর ডিফেন্স এ গৌরব খাত্রী একাই নিলেন ৫ পয়েন্ট মানে তিনি হাই ফাইভ পূরণ করলেন।

ম্যাচে টা অসাধারণ জায়গায় শেষ হয়। এই সিজনের দ্বিতীয় খেলা তেই টাই দেখতে পেলাম আমরা যেখানে ৫ টা করে রেড পাবে প্রত্যেক টিম। খেলা টি ৩২-৩২ এ শেষ হলো। এর পর শুরু হলো ট্রাইব্রেকার। ট্রাইব্রেকারে পুনেরি পাল্টান জিতে গেলো ৬-৪ পয়েন্ট এ।

দারুন একটা খেলা উপভোগ করলো গোটা কাবাডি প্রেমিক। পুনেরি পাল্টান এর এবার কোচ হলেন লেজেন্ড অজয় ঠাকুর। প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিলো পুনে। এবার দেখার যে বাকি সেসন তারা কেমন খেলে। এবার তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই দেখার।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *