*কথা রেখেছেন জাবি, প্রথম ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ* ⚽
সিজন শুরু হওয়ার আগে প্রাক্তন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ও বর্তমান কোচ জাবি আলানসো কথা দিয়েছিলেন যে রিয়াল মাদ্রিদ এক অন্য ফুটবল উপহার দেবে এবং তিনি সেই কথা রেখেছেন। প্রথম ম্যাচেই অসাধারণ ফুটবল খেলেছে ভিনি, এমবাপেরা।
রিয়াল মাদ্রিদ সাধারণত বেশি পজেশন রেখে ফুটবল খেলতো না কিন্তু এই সিজনের প্রথম ম্যাচেই তার বিপরীত দিকে হেঁটে অন্য ঘরানার ফুটবল উপহার দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।⚽
*ম্যাচের ফলাফল*= রিয়াল মাদ্রিদ(১)-(০)ওসাসুনা⚽
*ভেন্যু* = সান্তিয়াগো বার্নাব্যু⚽
*গুরুত্বপূর্ণ পরিসংখ্যান* -রিয়াল মাদ্রিদ - মোট শট -১৮টার্গেটে শট -৫মোট পাস -৭২১বল পজেশন -৭১%ওসাসুনা-মোট শট -২টার্গেটে শট -০মোট পাস -২৯৯বল পজেশন -২৯%⚽
*গোল করেন* - কিলিয়ান এমবাপে ⚽ গোল সংখ্যা দেখে ম্যাচে রিয়াল মাদ্রিদের দাপট সম্পর্কে ধারণা পাওয়া যথেষ্ট মুশকিল কিন্তু পরিসংখ্যান দেখলে খেলা না দেখা ব্যক্তিও আন্দাজ করতে পারবেন যে, লস ব্ল্যাঙ্কোসরা রীতিমতো ছেলেখেলা করেছে ওসাসুনার সাথে।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদ যে ফুটবলটা উপহার দিয়েছে সেটা সাধারণত তাদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা দিয়ে থাকে। কোচ জাবি আলনসো রিয়াল মাদ্রিদে এক নতুন যুগের সূচনা করেছেন নিশ্চিতভাবে বলা যায়।⚽
*প্রথম একাদশ* == *রিয়াল মাদ্রিদ* -কুর্তোয়া, এডের মিলিটাও , ডিন হাওসেন, ক্যারেরাস, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এম্বাপে, আর্দা গুলের, চুয়ামিনী, ফ্রেডেরিকো ভালভার্দে, ব্রাহিম দিয়াস, ট্রেন্ট আলেকজান্ডার অর্নোল্ড ফরমেশন - ৪-৩-৩
*ওসাসুনা* == বুদিমির, ওরোস, গার্সিয়া, ব্রেন্টোনেস, লুকাস তোরো, মোনকায়োলা, রোজিয়ের, ক্রুজ, ক্যাটেনা, বয়োমো, হেরেরা ফরমেশন - ৩-৪-২-১⚽
ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ এই ধরনের পজেশন ফুটবল উপহার দেয় কিনা সেই দিকে সকলের চোখ থাকবে। প্রথম ম্যাচে কোচ জাবি আলান্সো যথেষ্ঠ প্রসংশা পেয়েছেন কিন্তু এই ধারা অব্যাহত রাখাই তার মূল লক্ষ্য হওয়া উচিৎ। রিয়াল মাদ্রিদ এর পরবর্তী ম্যাচ ওভিয়েডো এর সাথে।।।।
