*রদ্রিগো কি রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন...?*⚽
ব্রাজিলিয়ান সুপারস্টার রদ্রিগো সিলভা দে গোয়েজ রিয়াল মাদ্রিদের একটি ভরসার নাম। চ্যাম্পিয়ন্স লিগ- এ চেলসি এবং ম্যানচেস্টার সিটি এর বিরুদ্ধে রদ্রিগো এর পারফরমেন্স সকল সভ্য সমর্থকেরা কখনই ভুলতে পারবে না। তার অসামান্য অবদানেই কার্যত UCL পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এই তারকা উইঙ্গারকে নিয়েই এখন জল্পনা চলছে রিয়াল মাদ্রিদে, তিনি কি দল ছাড়ছেন নাকি থাকবেন...? সেটা নিয়েই এখন সকলের চিন্তা। ⚽
রদ্রিগো কে দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছেন ইউরোপের অন্য বড় দলগুলি। এদের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই বড় দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে। ⚽ লিভারপুল তাদের দল গোছানোর জন্য যে প্রয়োজনীয় ট্রান্সফারগুলি করতে চায় সেগুলির জন্য আর বেশি সময় নেই, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ হতে চলেছে।
লিভারপুল নতুন খেলোয়াড়দের স্বাক্ষর করার ক্ষেত্রে ব্যস্ত, আর্নে স্লটের দলে আটজন নতুন খেলোয়াড় যোগ করার কথা। সেখানে তারা রিয়াল মাদ্রিদ সুপারস্টার রদ্রিগো কে দলে নিতে ভীষণ আগ্রহী।⚽ লুইস ডিয়াস এর জায়গায় রদ্রিগো কে দলে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ কিন্তু পেপ গোয়ার্দিওলা তার দলের জন্য রদ্রিগো কে পেতে চান।
ম্যানচেস্টার সিটি এর বিরুদ্ধে রদ্রিগো এর পারফরমেন্স পেপ এখনও ভোলেননি, তার হাতের মুঠোয় চলে আসা ম্যাচকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল রদ্রিগো। ⚽ এইদিকে রিয়াল মাদ্রিদ এর প্রথম ম্যাচে রদ্রিগো এর না নামা কি ট্রান্সফার এর খবরকে আরও দৃঢ় করে দিচ্ছে...?
এই নিয়ে কোচ জাভি অলান্সোকে প্রশ্ন করায় উনি বলেন যে- এটি শুধু একটি ম্যাচ আর ম্যাচের প্রয়োজনীয়তা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, আগামী তিন মাস ও যদি এরকম হয় তখন ট্রান্সফার এর খবর সম্পর্কে কথা বলবেন।⚽⚽ রদ্রিগো সিলভা দে গোয়েস একটি অসামান্য প্রতিভা এবং আগামী বছর বিশ্বকাপ ফুটবল তাই নিজের ও জাতীয় দল ব্রাজিলের স্বার্থে তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিৎ এবং ম্যাচ টাইম দীর্ঘায়িত করার কথা ভাবা উচিৎ।।।।
