⚽ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের খেলা শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন দল তাদের গ্রুপে থাকা প্রতিপক্ষদের সাথে সম্মুখীন হচ্ছে এবং হবে। সেরকমই ইংল্যান্ড ও স্পেনের দুই শক্তিশালী দল যথাক্রমে লিভারপুল ও অ্যাথলেটিকো মাদ্রিদ পরস্পরের মুখোমুখি হয়েছিল।
ম্যাচটি ছিল লিভারপুলের ঘরের মাঠে এবং লিভারপুল প্রথম থেকেই তাদের দাপট ম্যাচে বজায় রেখেছিল প্রথম ১০ মিনিটের মধ্যেই লিভারপুল ২-০ গোলে এগিয়ে যায় এবং ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।
দুটি গোলের ক্ষেত্রেই মোহাম্মদ সালাহ র অবদান রয়েছে, দ্বিতীয় গোলের ক্ষেত্রে মোহাম্মদ সালাহ কার্যত একক দক্ষতায় গোলটি সম্পন্ন করেন। প্রথম অর্ধের শুরুতেই পিছিয়ে পড়ায়, চাপে পড়লেও দিয়েগো সিমিওনি এর দল যথেষ্ট ধৈর্য ও একাগ্রতা দেখিয়ে ম্যাচটির মধ্যে বজায় থাকে এবং ক্রমাগত আক্রমণ তুলে আনতে থাকে। প্রথম অর্ধের ইনজুরি টাইম এর সময় অ্যাটলেটিকো মাদ্রিদ একটি গোল পরিশোধ করে।
প্রথম অর্ধ শেষ হয় ২-১ স্কোর লাইনে। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে তুলনামূল্য লড়াই চলতে থাকে এবং ৮১ মিনিটের মাথায় অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের দ্বিতীয় গোলটি করে। ২-২ স্কোর লাইন হয়ে যাওয়ায় সকলেই ভাবে যে ম্যাচটি ড্র হয়ে যাবে কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমে প্রায় ৯৩ মিনিট এর মাথায় লিভারপুল তাদের তৃতীয় গোলটি করে ফলে স্কোর লাইন দাঁড়ায় ৩-২ এবং লিভারপুল ম্যাচটি জিতে যায় তবে ম্যাচের ফলাফল যে কোন দিকেই যেতে পারতো খেলাটা যথেষ্ট উপভোগ্য হয়।
⚽ ম্যাচের প্রতিপক্ষ-
লিভারপুল vs অ্যাটলেটিকো মাদ্রিদ
⚽ ম্যাচের ফলাফল -
লিভারপুল(৩) vs (২)অ্যাটলেটিকো মাদ্রিদ
⚽ ম্যাচের স্থান- Anfield
⚽ ম্যাচের গোল স্কোরার -
লিভারপুল - A. Robertson 4'
M. Salah 6'
V. van Dijk 90+2'
অ্যাটলেটিকো মাদ্রিদ - M. Llorente 45+3', 81'
⚽ ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান -
লিভারপুল -
মোট শট - ২০
টার্গেটে শট - ৬
বল পজেশন - ৫৬%
মোট পাস - ৫৯৬
অ্যাটলেটিকো মাদ্রিদ-
মোট শট - ১০
টার্গেটে শট - ৪
বল পজেশন - ৪৪%
মোট পাস - ৪৬০
⚽ প্রথম একাদশ-
লিভারপুল -
Alisson
J. Frimpong
I. Konaté
V. van Dijk
A. Robertson
R. Gravenberch
D. Szoboszlai
M. Salah
F. Wirtz
C. Gakpo
A. Isak
অ্যাথলেটিকো মাদ্রিদ -
A. Griezmann
G. Raspadori
N. Gonzalez
C. Gallagher
P. Barrios
G. Simeone
J. Galan
C. Lenglet
R. Le Normand
M. Llorente
J. Oblak
