*বার্সেলোনা অফিসিয়ালি জুলেস কৌন্ডে-এর(jules kounde) সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলো। চুক্তিটি এই সপ্তাহের শুরুতে নিশ্চিত করা হয়েছিল এবং ২১ আগস্ট, ২০২৫ তারিখে বৃহস্পতিবার ক্যাম্প নও ক্লাব সভাপতি জোয়ান লাপোর্টা এবং ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছিল।
তার আগের চুক্তিটি মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু খেলোয়াড় এবং ক্লাব উভয়ই ২০২৫-২৬ মৌসুমের আগে এটি বাড়ানোর বিষয়ে একমত হয়েছিল। চুক্তির মেয়াদ বাড়িয়ে কৌন্ডে বলেন আমি বার্সালনার সাথে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে খুব খুশি কারণ এই ক্লাবের কর্মকর্তা এবং সমর্থকেরা আমায় যে ভালোবাসাটা দিয়েছে সেটা কখনোই ভুলবার নয় এবং ক্লাব কর্মকর্তারা আমায় জানিয়েছিল আমার এবং ক্লাবের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা এবং আমি সেটাই করি কারণ আমিও এটাই চেয়েছিলাম।
কোচ হানসে ফ্লিককের তত্ত্বাবধানে কৌন্ডে বেশ সফল একজন ডিফেন্ডার!হানসে ফ্লিককের তত্বাবধানে তার পারফরমেন্স যথেষ্ট ভালো যেখানে হানসে ফ্লিক কৌন্ডে-এর এই চুক্তির মেয়াদ বাড়ানোতে যথেষ্ট খুশি।ইউরোপের বেশ কিছু ক্লাব আগ্রহ প্রকাশ করলেও বার্সেলোনার কর্মকর্তারা কোনো ভাবেই তাকে ছাড়তে রাজি ছিলোনা এবং কৌন্ডে নিজেও রাজি ছিলোনা।
কৌন্ডে এর বয়স এখন ২৬ বছর সুতরাং তিনি এখনো বেশ কিছু বছর বার্সেলোনাকে সার্ভিস দিতে পারবেন।এখনো পর্যন্ত কৌন্ডে ১৪২ টি ম্যাচ খেলছে বার্সেলোনার হয়ে এবং ৫টি ট্রফি জিতেছে যেমন - ২টি লা-লিগা টাইটেল একটি কোপা ডেল রে, ২০২২ সালে তিনি প্রথম যোগ দেন বার্সেলোনাতে তার আগে তিনি লা-লিগার ক্লাব সেভিলাতে ছিলেন।
