know more
ডার্বির আগে হার ম্যানচেস্টার সিটির!

*ডার্বির আগে হার ম্যানচেস্টার সিটির!*ম্যানচেস্টার সিটি পরপর দুটো ম্যাচ হেরে অন্যান্য দল গুলোর থেকে কিছুটা পিছিয়ে পড়লো তারা। গতকাল সন্ধ্যা ৬:৩০ থেকে ম্যাচটি শুরু হয়েছিল আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে।এই হারের ফলে কিছুটা হলেও চাপে থাকলে পেপ গৌর্ডিলার ছেলেরা, কারণ পরের ম্যাচটি রেড ডেভিলসদের সাথে খেলতে হবে তাদেরকে।

যদিও এবছর রেড ডেভিলসদের পারফর্মেন্স খুব একটা আশাব্যঞ্জক নয়। *ম্যাচের ফলাফল*ব্রাইটন (২)-(১) ম্যানচেস্টার সিটি*ম্যাচের প্রথম অর্ধ*ম্যাচটি দারুন ভাবে শুরু করেছিল ম্যানচেস্টার সিটি, যেখানে তারা তাঁদের চির পরিচিত পাসিং ফুটবল খেলতে থাকে এবং ক্রমশ এটাক করতে থাকে যার ফলে ৩৪ মিনিটের মাথায় সুন্দর একটি গোল করে সিটিকে লিড এনে দেন এর্লিং হাল্যান্ড, যা তার ১০০ তম খেলায় ৮৮ তম প্রিমিয়ার লীগ গোল করে রেকর্ড গড়ে তোলেন।

প্রথম অর্ধে ব্রাইটন কিছু কাউন্টার অ্যাটাক করলেও তার থেকে গোল করতে পারেনি তারা।*দ্বিতীয় অর্ধ*দ্বিতীয় অর্ধ শুরু মিনিট ২০ পরে ব্রাইটন পেনাল্টি পায় বক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ার কারণ এবং এই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পরিবর্ত হিসাবে আসা জেমস মিলনার, এবং এই গোলের সুবাদে তিনি —৩৯ বছর ২৩৯ দিন বয়সী প্রিমিয়ার লিগের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হয়ে ওঠেন।

ব্রাইটন এর হয়ে জয় সূচক গোলটি করেন ব্রাজান গ্রুদা ৮৯ মিনিটে এবং এই গোলটি হওয়ার ফলে ব্রাইটন তাঁদের ৩পয়েন্ট কফার্ম করেন।*প্রথম একাদশ**ব্রাইটন*ভার্বরুগ্গেন, ভেলটম্যান,ভ্যান হেকে, দুঙ্ক, দে চুইপের, গামঃ বলেবা,হিংসালউড, মিনিতে, গমেজ, মিলতোমা, ওয়েলবেক*কোচ-* ফাবিয়ান হুরজেলের*ফরমেশন-* ৪-২-৩-১*ম্যানচেস্টার সিটি*ট্রাফর্ড,এইটা-নৌরিন,খুসানব, স্টোন, নুনেস, রিইজন্ডের্স,রোদরী, সিলভা, মারমৌষ, বব্য, হাল্যান্ড*কোচ-* পেপ গৌর্ডিলা*ফরমেশন-* ৪-৩-৩*

খেলার পরিসংখ্যান*বল পজেশন -৩৬%মোট পাস সংখ্যা-৩১৫মোট শট -১২টার্গেটে শট -৭*ম্যানচেস্টার সিটি*বল পজেশন -৬৪মোট পাস সংখ্যা-৫৬৫মোট শট -১২টার্গেটে শট -৩আগামী ১৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি এর পরবর্তী ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড এর সাথে। খেলাটি শুরু হবে ভারতীয় সময় রাত ৯:০০ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *