সৌদি প্রো লীগের টিম আল- হিলালে যোগ দিলেন লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ! ডারউইন নুনেজ আনুষ্ঠানিকভাবে লিভারপুল থেকে সৌদি প্রো লিগের পাওয়ার হাউস আল-হিলালে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন!
২০২৫ সালের ১০ ই আগস্ট উভয় ক্লাব লিভারপুল এবং আল-হিলাল এই চুক্তিটি নিশ্চিত করেছে! *ট্রান্সফার ফি এবং আর্থিক বিবরণ:*যদিও আনুষ্ঠানিকভাবে অর্থে সংখ্যাটি অপ্রকাশিত রয়েছেন, ধারাবাহিক প্রতিবেদন প্রাথমিক ফি আনুমানিক €৫৩ মিলিয়ন ( প্রায় £৪৬-৫৬ মিলিয়ন, অ্যাড- অনগুলির ওপর নির্ভর করে) করা হয়েছে! কিন্তু সূত্র £৪৬ মিলিয়ন বেশ চুক্তির কথা জানিয়ে! *লিভারপুলে নুনেজের ক্যারিয়ার:*নুনেজে তিন মৌসুম পর লিভারপুল ছেড়ে আল- হিলালে যোগ দিলেন! তিনি লিভারপুলার হয়ে ১৪৩ টি ম্যাচ খেলেছেন, ৪০ টি গোল করেছেন এবং অনেক স্মরণীয় মুহূর্ত নিবন্ধন করেন যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হল খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোল করে দলকে ই পি এল লিগ শিরোপা এনে দেওয়া! যদিও তার ধারাবাহিকতার অভাবে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে!*লিভারপুলের জন্য প্রভাব:*গ্রীষ্মকালীন ট্রান্সফারে প্রচন্ড খরচের (উইর্টজ এবং একিতিকের মতো খেলোয়াড়দের জন্য প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড) মধ্যে লিভারপুলের প্রস্থান তাদের নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেয়! লিভারপুল এখন নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে তার নজরে রাখছে! যদিও ট্রান্সফারটি সম্পন্ন করা লিভারপুলের পক্ষে অনেকটাই কঠিন কারণ নিউক্যাসলের বিক্রিতে অনিচ্ছা এবং আলেকজান্ডার ইসাককে হাই স্যালারি ডিমান্ড! *সিমোন ইনজাঘি প্রতিক্রিয়া:*সূত্র মারফত শোনা গেছে এই ডিলটি কনফার্ম করার জন্য তিনিই বেশি জোর দিয়েছিলেন এবং ক্লাব কর্মকর্তাদেরকে জানিয়েছিলেন!তিনি নুনেজকে তার কৌশলগত দৃষ্টিভঙ্গির জন্য একজন চমৎকার ফিট হিসেবে দেখেছেন!*ক্লাব সিইও:*আল- হিলাল সিইও,এস্তেভ কালজাদা জোর দিয়ে বলেছেন যে ক্লাব এমন প্লেয়ারদের কে খোঁজ করে যারা প্রকৃত উচ্চ আকাঙ্ক্ষা প্রদর্শন করে-কেবল আর্থিক লাভের দ্বারা চালিত নয় তিনি পুনর্ব্যক্ত করেন যে তারা ব্যয় করতে ইচ্ছুক কিন্তু শুধুমাত্র যখন একটি স্থানান্তর ক্লাবের ক্রীড়া দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।*ভক্তদের প্রতিক্রিয়া:*শোনা যাচ্ছে ভক্তদের একটি উল্লেখযোগ্য অংশ Nunez rejected শিরোনামি একটি সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করে যুক্তি দিয়ে তারা বলেন যে লিভারপুলে নুনেজের পারফরম্যান্স প্রত্যাশা পূর্ণ ছিল না! কমকর্তারা এই ধাক্কাটি লক্ষ্য করেছেন বলে জানা গেছে! এখন এটাই দেখার নুনেজ আল- হিলালের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারে এবং দর্শকদেরকে ভুল প্রমাণিত করে তাদের মনে জায়গা করে নিতে সক্ষম হয় কিনা!
