পুজারার বিদায়= এক নীরব সুদীর্ঘ যুগের সমাপ্তি 😔
💔ক্রিকেট মানে শুধু চার-ছক্কার ঝলক নয়, ক্রিকেট মানে ধৈর্য, বিশ্বাস আর অবিচল লড়াই। সেই লড়াইয়ের সেরা পাঠ যিনি আমাদের শিখিয়েছেন, তিনি হলেন চেতেশ্বর পুজারা। খবর এলো — পুজারা বিদায় নিচ্ছেন ভারতের সবুজ ঘাসের ক্রিকেট মঞ্চ থেকে। হঠাৎ যেন বুকের ভেতর হাহাকার তৈরি হলো। মাঠে তাঁর শান্ত মুখ, হাজারো বল রুখে দেওয়ার ব্যাট, আর অটল মানসিকতা—এসব কি আর দেখা যাবে না?
অস্ট্রেলিয়ার মাটিতে যখন শরীর ক্ষত-বিক্ষত, তবু মাথা নিচু হয়নি, প্রতিটি বলকে বুকে আগলে রেখেছিলেন। তখনই আমরা বুঝেছিলাম—নায়ক মানেই সবসময় ঝড় তোলা নয়। নায়ক মানে দলের জন্য দাঁড়িয়ে থাকা, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করা।আজকের এই বিদায় আমাদের মনে করিয়ে দিল, ভারতীয় ক্রিকেট এক নির্ভরতার স্তম্ভকে হারাল।
কিন্তু ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে তাঁর নাম—পুজারা মানেই ধৈর্য।পুজারা মানেই বিশ্বাস।পুজারা মানেই ক্রিকেটের আত্মা।চেতেশ্বর পূজারা টেস্ট ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। বলা হয় ধৈর্য, অধ্যাবসায় এর এক উজ্জ্বল দৃষ্টান্ত চেতেশ্বর পূজারা।
টেস্ট ফরম্যাট গর্বিত চেতেশ্বর পূজারার জন্য।। তিনি ২৪শে অগাস্ট ২০২৫ ক্রিকেট এর সব রকম ফরম্যাট থেকে অবসর নিয়ে নিলেন। সব ফরম্যাট থেকে অবসর নিলেও তিনি বেশি পরিচিতি পেয়েছেন এই টেস্ট ফরম্যাট থেকে। সমগ্র ক্রিকেট ফ্যান, সমগ্র টেস্ট ফ্যান টেস্ট ক্রিকেটের প্রতি আপনার অবদান কখনোই ভুলবেনা।
তিনি ভারতের হয়ে প্রথম খেলা শুরু করেছিলেন ২০১০ সালের ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ (বেঙ্গালুরু ) দিয়ে। তিনি ভারতের হয়ে ১০৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন যা এককথায় অসাধারণ।
তার কৃতিত্ব তার রেকর্ড অতুলনীয়। তাকে বলা হতো রাহুল দ্রাবিড় এর পরে টেস্ট ক্রিকেটে 1st ডাউনে নামার যোগ্য উত্তরসূরি। তিনি একাধারে রান করতেন আর কঠিন পরিস্থিতি তে একদিক থেকে উইকেট বাঁচিয়ে রাখতেন। অসামান্য তার ব্যাটিং ধৈর্য যা টেস্ট ফরম্যাট কে শোভীত করে।
তিনি ভারতের হয়ে ১০৩ টি টেস্ট খেলেছেন। তার মধ্যে তিনি ১৬২১৭ বল খেলেছেন। টেস্ট ক্রিকেটে তার রান ৭১৯৫. তার সর্বোচ্চ রান হলো ২০৬*। টেস্ট ক্রিকেটে তার গড় ৪৩. ৬০. টেস্ট ক্রিকেটে তিনি ৩৫টি অর্ধ শতরান এবং ১৯ টি শতরান করেছেন।ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার রেকর্ড এর তুলনা করা মুশকিল। অসাধারণ তার ফার্স্ট ক্লাস রেকর্ড। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি একাই করেছেন ২১৩০১ রান যেখানে ৫১. ৮২ তার গড় ছিল আর শতরান ছিল ৬৬ টা আর অর্ধ শতরান ছিল ৮১ টা। যা এক অসামান্য রেকর্ড।।।
পূজারা অবদান সমগ্র ক্রিকেট মহল ও সমগ্র ভারতীয় ক্রিকেট ফ্যান ভুলতে পারবেনা। আপনাকে প্রণাম।।।।
