know more
আজ ডুরান্ড ফাইনালে মুখোমুখি ডায়মন্ড হারবার এবং নর্থ ইস্ট ইউনাইটেড।।।।

আজ ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের ফাইনাল খেলতে চলেছেন কলকাতার ডায়মন্ড হারবার এফসি এবং গতবারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি।এই ম্যাচটি জিতে নর্থইস্ট ইউনাইটেড তাঁদের খেতাব ধরে রাখার চেষ্টা করবেন, অন্য দিকে ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করবেন।

নর্থইস্ট ইউনাইটেড ১৯ আগস্ট ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে শিলং লাজং এর বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় যেখানে তারা ৩৬মিনিটে রেডিম এর করা একমাত্র গোলের সুবাদে ফাইনালে পৌঁছায়। অন্যদিকে ২০ আগস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে ২-১ গোলে জয় পায়, যেখানে ৬৬ মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে দারুন একটি ব্যাক ভলিতে গোল করে তার দলকে এগিয়ে দেন কর্তাজার তার কিছুক্ষনের মধ্যেই ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরায় আনোয়ার আলী দূরপাল্লার একটি শটে কিন্তু ৮৩ মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে জয় সূচক গোল করেন জবি জাস্টিন।এই গোলের সুবাদে তারা প্রথম বারের জন্য ফাইনালে পৌঁছে যায়।

*সম্ভাব্য প্রথম একাদশ* ==

*ডায়মন্ড হারবার এফসি*মিরশাদ, কর্তাজার, অজিত কে, রবি, রুয়াটাকিমা, লিয়ান্সঙ্গা, পল, স্যামুয়েল, জবি, হালি,লুকা মাঝসেন,*

কোচ-*কিবু ভিকুন

ফরমেশন- ৪-৩-৩

*নর্থইস্ট ইউনাইটেড এফসি*==

গুরমিত, জোবাকো,আসের,রেডিম,সামতে,মায়া, চিমা, আনডি,আজারেই, রিঙ্গুয়ালা, জিতিন*

কোচ-* জুয়ান পেদ্র বেনালি

ফরমেশন-৪-২-১-৩

*চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০০৯ সালের পর থেকে কোন টিম কতবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে*২০১০ সালে প্রয়াগ ইউনাইটেড এসি , ২০১১ সালে চার্চিল ব্রাদার্স এসি , ২০১২ সালে এয়ার ইন্ডিয়া , ২০১৩ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব , ২০১৪ সালে সালগাওকার ফসি, ২০১৬ সালে আর্মি গ্রীন , ২০১৯ সালে গোকুলাম কেরালা, ২০২১ সালে এফসি গোয়া, ২০২২ সালে বেঙ্গালুরু এফসি,২০২৩ সালে মোহনবাগান সুপার জায়েন্ট, ২০২৪ সালে নর্থইস্ট ইউনাইটেড এফসি সন্ধ্যা ৭:০০ থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।।।।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *