🇸🇦 *আবারো সৌদি প্রো লীগের পথে হাঁটলেন বার্সেলোনার এই সেন্টার ব্যাক !
ট্রান্সফার আপডেট:
৩৪ বছর বয়সী অভিজ্ঞ সেন্ট্রাল ব্যাক ইনিগো মার্টিনেজ অবশেষে বার্সেলোনা ছেড়ে সৌদি প্রো লীগের টিম আল-নাসারে যোগ দিলেন একজন ফ্রী প্লেয়ার হিসেবে!
চুক্তির বিবরণ: মার্টিনেজ ২০২৬ সাল পর্যন্ত আল- নাসারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন! সব ঠিকঠাক চললে আরো এক বছর তিনি আল- নসারের থাকতে পারেন, চুক্তিপত্রে তেমনি লেখা হয়েছে! বার্সেলোনা কেন তাকে বিনামূল্যে ছেড়ে দিতে রাজি হল?
২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনায় রাখার জন্য এই বছরের শুরুতেই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা সত্ত্বেও তাকে একজন ফ্রী প্লেয়ার হিসেবে ছেড়ে দেন ক্লাব কর্মকর্তারা কারণ তার চুক্তিপত্রে এমনটাই লেখা ছিল যে তিনি যদি কোন কোন ভাল প্রস্তাব পান ক্লাব তাকে বিনামূল্যের ট্রান্সফারের ছেড়ে দেবে।
তাকে ছেড়ে দেওয়ার ফলে বার্সার আর্থিক সংকটকে লাঘব করে!শুধু তাই নয় তার চলে যাওয়ার ফলে ক্লাবের নতুন কিছু প্লেয়ার নিবন্ধনের জন্য জায়গা তৈরি করতে সাহায্য করে! যেমন- জোয়ান গার্সিয়া, মার্কাস র্যাশফোর্ড এবং রুনি বার্ডঘজির!
এই প্রস্থান কোচ হানসি ফ্লিক জন্য খুব কঠিন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, তিনি মার্টিনেজকে ডিফেন্সের গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হিসেবে দেখতেন এবং আশা করেছিলেন যে তিনি মরসুম শুরু হওয়ার আগে তাকে টিমকে ব্যাক লাইনে নেতৃত্বে দেবেন!
*পরিসংখ্যান!*২০১১-১৮ রিয়েল সোসাইদের হয়ে তিনি ২০৫ টা ম্যাচ খেলেছেন এবং ১৬ টি গোল করেছিলেন তার ক্যারিয়ারের সবথেকে সফলতম মরসুম ছিল এটা!২০১৮-২৩ অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ১৫২ টি ম্যাচ খেলেছিলেন এবং ৬টি গোল করেছিলেন!২০২৩ সালে তিনি যোগ দিয়েছিলেন বার্সেলোনায় এবং ৪৮ টা ম্যাচ খেলেন!তার পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে , তিনি ইউরোপের একজন সফলতম ডিফেন্ডার!
আল-নাসর এবং তাদের কোচ জর্জ জেসুসের প্রতিক্রিয়া! মার্টিনেজ ইউরোপীয় ফুটবল থেকে বছরের পর বছর অভিজ্ঞতা অর্জন করেছেন। তার লিডারশিপ দক্ষতা এবং খেলা তৈরি করার দক্ষতা আমাদের টিমকে সাহায্য করবে। জর্জে জেসুস বলেছেন মার্টিনেজ আমাদের দলে যোগ দেওয়ার ফলে দলে ডিফেন্স এবং দলের গভীরতা বৃদ্ধি পেয়েছে এবং তার অভিজ্ঞতা লিডারশিপ দক্ষতা এবং আমার প্লেইংস্টাইলের সাথে তার খেলার ধরন খাপ খায়।
আল-নাসারের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলেছেন ইনিগো মার্টিনেজের আগমন আমাদের ডিফেন্স ব্যাপকভাবে শক্তিশালী করবে। তার নেতৃত্ব এবং পিছনে থেকে তার খেলা তৈরি করার দক্ষতা আমাদের টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটাও বলেন আল-নাসর যেকোনো প্রতিপক্ষের জন্য আরও কঠিন দল হবে। আরও শিরোপা জিততে আমাদের এই ভারসাম্যের প্রয়োজন হতে পারে।।।।
