know more
EPL শুরু হওয়ার আগে বড় জয় চেলসি- র ⚽

*EPL শুরু হওয়ার আগে বড় জয় চেলসি- র* ⚽ইউরোপিয়ান ফুটবল শুরু হওয়ায় আগে সব দলগুলি ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের যাচাই করে নিচ্ছে।এরকমই প্রি সিসন ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এর চেলসি ও ইতালি এর এসি মিলান।

⚽ স্টামফোর্ড ব্রিজে আজ এই ম্যাচটি অনুষ্ঠিত হয় ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ টায়। ঘরের মাঠে খেলতে নেমে প্রথম থেকেই আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো চেলসি কে। কোচ এনজো মারেস্কা ৪-২-৩-১ ছকে দল সাজান।

⚽ অপরদিকে ইতালিয়ান দল মিলান ম্যাসিমিলানো আলেগ্রি এর পছন্দের ৩-৪-২-১ ছকে খেলতে নামে কিন্তু আজকের ম্যাচে মিলান আশানুরূপ ফল করতে পারিনি।

⚽ *ম্যাচের ফলাফল* - চেলসি(৪) - (১) এসি মিলান ⚽ *গোলস্কোরার* - এ. কৌবিস (আত্মঘাতি, মিলান)- একটি জে. পেদ্রো ( চেলসি)- একটিএল. ডিলাপ (চেলসি)- দুটি ফোফানা ( মিলান) - একটি ⚽

*প্রথম একাদশ* - *চেলসি* - আর. সাঞ্চেজ, আর. জেমস, কুকুরেলা, আদারাবিও, চালোবাহ, ক্যাসিদো, ফার্নান্দেজ, পেদ্রো নেতো, পালমার, জে. গিটেন্স, জে. পেদ্রো *এসি মিলান* - রাফায়েল লিয়াও, ফোফানা, এ. কৌবিস, মাইগনান, টেরাসিয়ানো, মুসা, এফ. তোমোরি, বার্তেসাঘি, এস. রিচ্চি, লফ্টাস চিক, এ. সালেমেকার্স ⚽

চেলসির বল পসেশন ৫৪ শতাংশ ছিল এবং ৪৫৭টি পাস খেলে। এল.ডিলাপ পরিবর্ত হিসাবে মাঠে নেমে দুটি গোল করেন।⚽ এসি মিলান ম্যাচের শুরুর দিকেই এ. কৌবিস এর আত্মঘাতী গোলে পিছিয়ে পরে। এ কৌবিস পরে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন ফলে চেলসি এর পক্ষে ম্যাচে ফিরে আসা আর সম্ভব হয়নি।

⚽ আজকের ম্যাচে সকলে মিলানের হয়ে লুকা মদ্রিচের খেলা দেখার অপেক্ষায় ছিলেন, শুরুতে না নামলেও পরে তিনি পরিবর্ত হিসাবে মাঠে নামেন এবং যথেষ্ঠ ভালো খেলেন।⚽

সিজন শুরুর আগে এসি মিলান এর কাছে এই ফলাফল বড় ধাক্কা। এটা কতটা কাটিয়ে উঠতে পারে "সিরিয়া এ" শুরুর আগে সেটার দিকে সকলের নজর।⚽৪-১ ব্যবধানে জিতে চেলসি আত্মবিশ্বাসে ভরপুর। আসন্ন EPL - এ চেলসি লীগ দাবিদার হিসাবে মাঠে নামছে এটা প্রমানিত হল।।।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *